একাদশ নিয়ে গোপনীয়তা বজায় রাখছেন আনচেলত্তি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে বেশ সাবধানতা অবলম্বন করে একাদশ সাজাচ্ছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাকে একাদশ নিয়ে প্রশ্ন করা হলে কয়েকবারই এড়িয়ে যান এই ইতালিয়ান কোচ। কার্লো আনচেলত্তি একাদশ নির্বাচন সম্পর্কে বলেন, ‘হ্যাঁ, একাদশে কিছু অবশ্যই পরিবর্তন আসবে কিন্তু আমি এখানে সেটা বলব না। এটা আপনাদের জন্য ভালো একটা টপিক। আমি খেলোয়াড়দের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো ম্যাচের আগে।’ আনচেলত্তি হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যারা একাদশে খেলবেন তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছেন এবং জানিয়ে দিয়েছেন তাদের একাদশে থাকার কথা। কার্লো বলেন, ‘দল একদমই প্রথম ম্যাচের পারফরম্যান্সে খুশি নয় বিশেষ করে প্রথমার্ধ নিয়ে। কারণ আমাদের দলে ভালো খেলার কোয়ালিটি রয়েছে।’ স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হারলেও হাইতি দলের প্রশংসা করেছেন চ্যাম্পিয়নন্স লিগ জয়ী এই কোচ। তিনি বলেন, ‘স্কটল্যান্ডের সাথে তারা সমানে সমান লড়াই করেছে। তাদের শারীরিক সামর্থ্য দেখিয়েছে তারা। পাশাপাশি তাদের সুশৃঙ্খল একটি দল রয়েছে যারা একটি সিস্টেমে আবদ্ধ এবং তাদের লম্বা ফরোয়ার্ডও রয়েছে।

একাদশ নিয়ে গোপনীয়তা বজায় রাখছেন আনচেলত্তি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে বেশ সাবধানতা অবলম্বন করে একাদশ সাজাচ্ছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাকে একাদশ নিয়ে প্রশ্ন করা হলে কয়েকবারই এড়িয়ে যান এই ইতালিয়ান কোচ।

কার্লো আনচেলত্তি একাদশ নির্বাচন সম্পর্কে বলেন, ‘হ্যাঁ, একাদশে কিছু অবশ্যই পরিবর্তন আসবে কিন্তু আমি এখানে সেটা বলব না। এটা আপনাদের জন্য ভালো একটা টপিক। আমি খেলোয়াড়দের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো ম্যাচের আগে।’

আনচেলত্তি হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যারা একাদশে খেলবেন তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছেন এবং জানিয়ে দিয়েছেন তাদের একাদশে থাকার কথা।

কার্লো বলেন, ‘দল একদমই প্রথম ম্যাচের পারফরম্যান্সে খুশি নয় বিশেষ করে প্রথমার্ধ নিয়ে। কারণ আমাদের দলে ভালো খেলার কোয়ালিটি রয়েছে।’

স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হারলেও হাইতি দলের প্রশংসা করেছেন চ্যাম্পিয়নন্স লিগ জয়ী এই কোচ। তিনি বলেন, ‘স্কটল্যান্ডের সাথে তারা সমানে সমান লড়াই করেছে। তাদের শারীরিক সামর্থ্য দেখিয়েছে তারা। পাশাপাশি তাদের সুশৃঙ্খল একটি দল রয়েছে যারা একটি সিস্টেমে আবদ্ধ এবং তাদের লম্বা ফরোয়ার্ডও রয়েছে। তারা ভাল ফুটবল খেলেছে। তারা আমাদের প্রতিপক্ষ এবং তাদেরকে সম্মান করি। এটা বিশ্বকাপ, এখানে আত্মবিশ্বাসী। এখানে কোন ম্যাচই সহজ নয়। প্রত্যেকটি ম্যাচই প্রায় সমানে সমান হয়।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow