একাদশে কাকে রেখে কাকে খেলাবেন স্কালোনি?
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচের আগে চিন্তার ভাঁজ কোচ লিওনেল স্কালোনির কপালে। দলের প্রত্যেক ফুটবলারই দারুণ ছন্দে রয়েছেন, আর এটাই তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা, দলের মূল একাদশে কাকে রেখে কাকে খেলাবেন সেটা নিয়েই তিনি বেশ চিন্তিত। ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্মৃতি এখনো পীড়া দেয় আর্জেন্টাইনদের। সৌদি আরবের কাছে ২-১ গোলের হার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটনগুলোর একটি। তাই এবারের বিশ্বকাপের প্রথম থেকেই বেশ সাবধানী কোচ স্কালোনি। আলজেরিয়ার শক্তি সামর্থ্য বিবেচনা করে দল গঠন করতেও হিমশিম খেতে হচ্ছে তাকে। ম্যাচ শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি এখনো দলের মূল স্ট্রাইকারের ভূমিকায় আলভারেজ নাকি লাউতারোকে খেলাবেন, সেটিই নিশ্চিত হতে পারেননি কোচ। যদিও আলভারেজ এখনো পুরো ৯০ মিনিট খেলার মত ফিট না। এছাড়া নিকোলাস তালিয়াফিকো ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার বদলে হয়তো মার্কস সেনেসিকে একাদশে দেখা যেতেও পারে। দলের রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডির বদলে লিসান্দ্রো মার্টিনেজের একাদশে থাকার সম্ভাবনাই বেশ
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচের আগে চিন্তার ভাঁজ কোচ লিওনেল স্কালোনির কপালে। দলের প্রত্যেক ফুটবলারই দারুণ ছন্দে রয়েছেন, আর এটাই তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা, দলের মূল একাদশে কাকে রেখে কাকে খেলাবেন সেটা নিয়েই তিনি বেশ চিন্তিত।
২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্মৃতি এখনো পীড়া দেয় আর্জেন্টাইনদের। সৌদি আরবের কাছে ২-১ গোলের হার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটনগুলোর একটি। তাই এবারের বিশ্বকাপের প্রথম থেকেই বেশ সাবধানী কোচ স্কালোনি। আলজেরিয়ার শক্তি সামর্থ্য বিবেচনা করে দল গঠন করতেও হিমশিম খেতে হচ্ছে তাকে।
ম্যাচ শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি এখনো দলের মূল স্ট্রাইকারের ভূমিকায় আলভারেজ নাকি লাউতারোকে খেলাবেন, সেটিই নিশ্চিত হতে পারেননি কোচ। যদিও আলভারেজ এখনো পুরো ৯০ মিনিট খেলার মত ফিট না। এছাড়া নিকোলাস তালিয়াফিকো ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার বদলে হয়তো মার্কস সেনেসিকে একাদশে দেখা যেতেও পারে।
দলের রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডির বদলে লিসান্দ্রো মার্টিনেজের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। ওটামেন্ডিকে ২০১৮ সালের পর বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচে শুরুর একাদশে দেখা গেছে। ওটামেন্ডির বদলে লিসান্দ্রো খেললে তার সঙ্গে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ান রোমেরোকে।
এছাড়া মিডফিল্ডে পারেদেস, এনজো, ম্যাক এলিস্টার, আলমাদা, নিকো গঞ্জালেজ, নিকো পাজ; এদের ভেতর কাকে একাদশে খেলাবেন সেটি নিয়েও তিনি মধুর সমস্যায় রয়েছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। তবে যেই খেলুক একাদশে, শেষ পর্যন্ত দেশের হয়ে জীবন পর্যন্ত দিতে প্রস্তুত আর্জেন্টাইনরা।
আরআর/এমএমআর
What's Your Reaction?