একাধিক বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের বুশেহর

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহর ও আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর শহরে ইরানের পারমাণবিক স্থাপনা রয়েছে যা রাশিয়ার উদ্যোগে নির্মিত হয়েছে। বুধবার (৮ জুলাই) ভোরে হওয়া এসব বিস্ফোরণ নিয়ে সংবাদ প্রকাশ করেছে মেহর নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, বুশেহর এবং পার্শ্ববর্তী এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের বিরুদ্ধে নতুন দফায় ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, সালমান বন্দর এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের বুশেহর

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহর ও আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর শহরে ইরানের পারমাণবিক স্থাপনা রয়েছে যা রাশিয়ার উদ্যোগে নির্মিত হয়েছে। বুধবার (৮ জুলাই) ভোরে হওয়া এসব বিস্ফোরণ নিয়ে সংবাদ প্রকাশ করেছে মেহর নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুশেহর এবং পার্শ্ববর্তী এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের বিরুদ্ধে নতুন দফায় ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, সালমান বন্দর এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এসব বিমান হামলা চালানো হয়েছে।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow