একের পর এক চুরি হচ্ছে ফিলিস্তিনিদের গবাদিপশু, সিসিটিভিতে বেরিয়ে এলো আসল ঘটনা

অধিকৃত পশ্চিম তীরে হামলার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গবাদিপশু চুরি করছে। এমন একটি ভিডিও প্রকাশ করেছে কুদস নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার আলজাজিরাও ভিডিওটি শেয়ার করে। ফিলিস্তিনের হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকার হারিবাত আল-নবি অঞ্চলে এ ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিওতে কয়েকজন বসতি স্থাপনকারীকে পশু নিয়ে যেতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাটির স্বাধীনভাবে যাচাই এখনো সম্ভব হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনি জনগোষ্ঠী বারবার অভিযোগ করেছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গবাদিপশু চুরি, কৃষিজমিতে হামলা এবং ফসল নষ্ট করার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল গ্রামীণ এলাকাগুলোতে এসব ঘটনার সংখ্যা বেশি বলে জানা যায়। ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের হামলা ফিলিস্তিনিদের নিজ ভূমি ছাড়তে বাধ্য করার বৃহত্তর প্রচেষ্টার অংশ এবং এর মাধ্যমে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারণ করা হচ্ছে। কিছু মানবাধিকার গোষ্ঠী এসব কর্মকাণ্ডকে জাতিগত নির্মূলের কৌশল হিসেবেও বর্ণনা করেছে।

একের পর এক চুরি হচ্ছে ফিলিস্তিনিদের গবাদিপশু, সিসিটিভিতে বেরিয়ে এলো আসল ঘটনা

অধিকৃত পশ্চিম তীরে হামলার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গবাদিপশু চুরি করছে। এমন একটি ভিডিও প্রকাশ করেছে কুদস নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার আলজাজিরাও ভিডিওটি শেয়ার করে। ফিলিস্তিনের হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকার হারিবাত আল-নবি অঞ্চলে এ ঘটনা ঘটে।

প্রকাশিত ভিডিওতে কয়েকজন বসতি স্থাপনকারীকে পশু নিয়ে যেতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাটির স্বাধীনভাবে যাচাই এখনো সম্ভব হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনি জনগোষ্ঠী বারবার অভিযোগ করেছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গবাদিপশু চুরি, কৃষিজমিতে হামলা এবং ফসল নষ্ট করার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল গ্রামীণ এলাকাগুলোতে এসব ঘটনার সংখ্যা বেশি বলে জানা যায়।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের হামলা ফিলিস্তিনিদের নিজ ভূমি ছাড়তে বাধ্য করার বৃহত্তর প্রচেষ্টার অংশ এবং এর মাধ্যমে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারণ করা হচ্ছে। কিছু মানবাধিকার গোষ্ঠী এসব কর্মকাণ্ডকে জাতিগত নির্মূলের কৌশল হিসেবেও বর্ণনা করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow