এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বিলাসবহুল প্রাইভেট জিপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত লোহাগাড়া উপজেলার চুনতি ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব চন্দ্র নাহারের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি বসায়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি সাদা রঙের টয়োটা জিপ গাড়িকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ওসিকে জানানো হলে তিনি থানা ভবনের সামনের মহাসড়কে কৌশলগত ব্যারিকেড সৃষ্টি করেন। পালিয়ে আসা গাড়িটি সেখানে পৌঁছালে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে তা আটকে দেয়। পরে জিপ গাড়িটির ইঞ্জিনের বাম পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ হাজ

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বিলাসবহুল প্রাইভেট জিপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত লোহাগাড়া উপজেলার চুনতি ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব চন্দ্র নাহারের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি বসায়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি সাদা রঙের টয়োটা জিপ গাড়িকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি ওসিকে জানানো হলে তিনি থানা ভবনের সামনের মহাসড়কে কৌশলগত ব্যারিকেড সৃষ্টি করেন। পালিয়ে আসা গাড়িটি সেখানে পৌঁছালে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে তা আটকে দেয়। পরে জিপ গাড়িটির ইঞ্জিনের বাম পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত এক দম্পতিসহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আল মামুন (৪০), তার স্ত্রী ইসমাত জেরিন (৩৮) এবং গাড়িচালক মোহাম্মদ আলী (৩০)। 

পুলিশ জানিয়েছে, আল মামুনের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে।

একই দিন বিকেল ৪টার দিকে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাশের নেতৃত্বে আমিরাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ‘হানিফ সুপার’ বাসের যাত্রী মো. সিদ্দিক (৪৮) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

পরে চিকিৎসকের পরামর্শে তার এক্স-রে করা হলে পেটের ভেতর ছোট ছোট জাম আকৃতির বস্তুর উপস্থিতি ধরা পড়ে। এরপর হাসপাতালের পাবলিক টয়লেটে বিশেষ কৌশলে তার পেট থেকে ৭৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চুনতি বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে অপর একটি চেকপোস্টে তল্লাশিকালে একটি সাদা-কালো রঙের মোটরসাইকেল থামায় পুলিশ। পরে বাইকটির গিয়ার বক্সের ভেতর লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবাসহ চালক ইলিয়াছ হাবিবকে (২৬) গ্রেপ্তার করা হয়।

একই দিন দিবাগত রাত ২টার দিকে চুনতি বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে মহাসড়কে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ঢাকাগামী ‘হানিফ সুপার’ বাসের এক যাত্রীর দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত এসপি আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক চারটি অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow