এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাছবাহী ট্রাকটির চালক যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারাবোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) সোহেল খান জানান, ভোর ৫টার দিকে আতাদি ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাছের চারাবোঝাই ট্রাকের পেছনে মাছবাহী ট্রাকটি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকে

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাছবাহী ট্রাকটির চালক যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারাবোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) সোহেল খান জানান, ভোর ৫টার দিকে আতাদি ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাছের চারাবোঝাই ট্রাকের পেছনে মাছবাহী ট্রাকটি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকের চালক ও হেলপার নিহত হন। নিহত চালকের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow