এখন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের বিপক্ষে বেশি খেলতে চাই: শান্ত

পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের টেস্ট দলকে এখন অনেক বেশি পরিণত মনে হচ্ছে। সিলেট টেস্ট জিতে ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই সাফল্যের মধ্যেও উন্নতির জায়গা দেখছেন টাইগার অধিনায়ক। তার মতে, আরও শক্তিশালী দল হয়ে উঠতে হলে নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। কিন্তু এই জায়গাটাতে উন্নতি হয়েছে। তাই, এই জায়গা থেকে আমি খুশি অধিনায়ক হিসেবে। আর সামগ্রিকভাবে হ্যাঁ, ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার।’ সম্প্রতি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির পেছনে নিয়মিত ম্যাচ খেলার সুযোগকেও গুরুত্বপূর্ণ মনে করছেন টাইগার অধিনায়ক। তার মতে, বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি সিরিজ খেলতে পারলে দল আরও পরিণত হবে। শান্ত বলেন, ‘এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব,

এখন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের বিপক্ষে বেশি খেলতে চাই: শান্ত

পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের টেস্ট দলকে এখন অনেক বেশি পরিণত মনে হচ্ছে। সিলেট টেস্ট জিতে ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই সাফল্যের মধ্যেও উন্নতির জায়গা দেখছেন টাইগার অধিনায়ক। তার মতে, আরও শক্তিশালী দল হয়ে উঠতে হলে নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলতে হবে বাংলাদেশকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। কিন্তু এই জায়গাটাতে উন্নতি হয়েছে। তাই, এই জায়গা থেকে আমি খুশি অধিনায়ক হিসেবে। আর সামগ্রিকভাবে হ্যাঁ, ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার।’

সম্প্রতি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির পেছনে নিয়মিত ম্যাচ খেলার সুযোগকেও গুরুত্বপূর্ণ মনে করছেন টাইগার অধিনায়ক। তার মতে, বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি সিরিজ খেলতে পারলে দল আরও পরিণত হবে।

শান্ত বলেন, ‘এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই দল আস্তে আস্তে গড়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত উনাদের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমার দলের জন্য।’

সিলেট টেস্টে বাংলাদেশের পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গরম আবহাওয়া ও ব্যাটিং সহায়ক উইকেটেও নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচে প্রভাব ফেলেছেন তারা। সেই সঙ্গে নিচের সারির ব্যাটারদের অবদানও প্রশংসা করেছেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে। টেলএন্ডাররাও অবদান রাখছে। আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরেও রাখতে পারব।’

এসকেডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow