এখন কেবল রইলো বাকি ইংল্যান্ড

টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এক সময় জয় পাওয়াই বড় ঘটনা ছিল বাংলাদেশের জন্য। তবে এখন দিন বদলেছে। টাইগাররা বলেকয়ে সিরিজ হারিয়ে দিচ্ছে বড় দলগুলোকে। এর আগে প্রায় সব বড় দলের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। বাকি ছিল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। মিরপুরে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ জয় হয়ে গেলো। রইলো বাকি কেবল ইংল্যান্ড। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে টাইগাররা। অথচ এই অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে ওয়ানডেতে জয়ই ছিল কেবল একটি। সেটিও সেই ২০০৫ সালে, কার্ডিফে। দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই ওয়ানডে জিতলো বাংলাদেশ। এবার নিজেদের করে নিলো সিরিজও। সবমিলিয়ে এ নিয়ে টানা ৪টি ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশের সিরিজ জয়। এখন শুধু ইংল্যান্ডকে হারাতে পারলেই চক্রপূরণ হয়ে যাবে। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাকি শুধু থ্রি লায়ন্সরাই। এমএমআর

এখন কেবল রইলো বাকি ইংল্যান্ড

টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এক সময় জয় পাওয়াই বড় ঘটনা ছিল বাংলাদেশের জন্য। তবে এখন দিন বদলেছে। টাইগাররা বলেকয়ে সিরিজ হারিয়ে দিচ্ছে বড় দলগুলোকে।

এর আগে প্রায় সব বড় দলের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। বাকি ছিল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। মিরপুরে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ জয় হয়ে গেলো। রইলো বাকি কেবল ইংল্যান্ড।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে টাইগাররা।

অথচ এই অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে ওয়ানডেতে জয়ই ছিল কেবল একটি। সেটিও সেই ২০০৫ সালে, কার্ডিফে। দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই ওয়ানডে জিতলো বাংলাদেশ। এবার নিজেদের করে নিলো সিরিজও।

সবমিলিয়ে এ নিয়ে টানা ৪টি ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশের সিরিজ জয়।

এখন শুধু ইংল্যান্ডকে হারাতে পারলেই চক্রপূরণ হয়ে যাবে। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাকি শুধু থ্রি লায়ন্সরাই।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow