এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি : মামুনুল হক
এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলপকালে এ কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। খুব বেশি না, মোটামুটি। কিছু মানুষ ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। ফলাফল যাই-হোক মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি করা না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেব।’ এর আগে, এদিন সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মো. মামুনুল হক। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের সহিংসতার চিত্র দেখা যায়নি। উৎসুক ভোটারর
এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলপকালে এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। খুব বেশি না, মোটামুটি। কিছু মানুষ ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।
ফলাফল যাই-হোক মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি করা না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেব।’
এর আগে, এদিন সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মো. মামুনুল হক।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের সহিংসতার চিত্র দেখা যায়নি। উৎসুক ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন কঠোর অবস্থানে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
What's Your Reaction?