এখনো বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে যাদের

১১ জুন শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। সেখানে ডেট লাইন ৩১ মার্চ; শেষ হচ্ছে বাছাই পর্ব। এদিন প্লে অফ পর্বের ফাইনাল রাউন্ডে ১২টি দেশ থেকে ৬টি দেশের চূড়ান্ত পর্বে খেলার ভাগ্য নির্ধারিত হবে।  ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে ৪৮টি দেশ।  এরমধ্যে ৪৫টি দেশকে বাছাই পর্বে খেলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে হচ্ছে। সেখানে তিন স্বাগতিকসহ ৪২টি দেশ নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। এখন প্লে অব থেকে ৬টি দেশ উঠবে চূড়ান্ত পর্বে। এরমধ্যে ইউরোপীয় প্লে-অফ থেকে চারটি এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে দুটি দল টিকিট পাবে বিশ্বকাপের। আর এই ৬টি দলের জায়গা নিশ্চিত করতে প্লে অফে ফাইনাল পর্বে লড়ছে ১২টি দল। ৩১ মার্চ ইউরোপিয়ান প্লে অফ পর্বের চূড়ান্ত লড়াইয়ে চেক প্রজাতন্ত্র লড়বে ডেনমার্কের বিপক্ষে। চারবারের চ্যাম্পিয়ন ইতালির ভাগ্য ঝুলে আছে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে। কসোভার বিপক্ষে প্লে অফে জয় পেলেই তুরস্ক নিশ্চিত করবে চূড়ান্ত পর্বে। পোলান্ড- সুইডেনের ম্যাচের জয়ী দল টিকিট পাবে বিশ্বকাপের। এদিকে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বার ইরাককে বিশ্বকাপে খেলতে হলে প্লে অফ ম্যাচে হরাতে

এখনো বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে যাদের
১১ জুন শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। সেখানে ডেট লাইন ৩১ মার্চ; শেষ হচ্ছে বাছাই পর্ব। এদিন প্লে অফ পর্বের ফাইনাল রাউন্ডে ১২টি দেশ থেকে ৬টি দেশের চূড়ান্ত পর্বে খেলার ভাগ্য নির্ধারিত হবে।  ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে ৪৮টি দেশ।  এরমধ্যে ৪৫টি দেশকে বাছাই পর্বে খেলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে হচ্ছে। সেখানে তিন স্বাগতিকসহ ৪২টি দেশ নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। এখন প্লে অব থেকে ৬টি দেশ উঠবে চূড়ান্ত পর্বে। এরমধ্যে ইউরোপীয় প্লে-অফ থেকে চারটি এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে দুটি দল টিকিট পাবে বিশ্বকাপের। আর এই ৬টি দলের জায়গা নিশ্চিত করতে প্লে অফে ফাইনাল পর্বে লড়ছে ১২টি দল। ৩১ মার্চ ইউরোপিয়ান প্লে অফ পর্বের চূড়ান্ত লড়াইয়ে চেক প্রজাতন্ত্র লড়বে ডেনমার্কের বিপক্ষে। চারবারের চ্যাম্পিয়ন ইতালির ভাগ্য ঝুলে আছে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে। কসোভার বিপক্ষে প্লে অফে জয় পেলেই তুরস্ক নিশ্চিত করবে চূড়ান্ত পর্বে। পোলান্ড- সুইডেনের ম্যাচের জয়ী দল টিকিট পাবে বিশ্বকাপের। এদিকে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বার ইরাককে বিশ্বকাপে খেলতে হলে প্লে অফ ম্যাচে হরাতে হবে ল্যাটিন আমেরিবান জোনের ৭ নম্বর দেশ বলিভিয়াকে। আফ্রিকান দশম দেশ কঙ্গোর ভাগ্য নিভোর্র করছে জ্যামাইকার বিপক্ষে জয়ের উপর। ২০২৬ বিশ্বকাপে ইউরোপ থেকে ১৬টি দেশ, এশিয়া থেকে ৮টি দেশ, আফ্রিকা থেকে ৯টি দেশ, কনকাকাপ জোন থেকে ৩ স্বাগতিক ছাড়া আরো ৩ টি দেশ , দক্ষিণ আমেরিকা থেকে ৬টি দেশ, ওশেনিয়া থেকে ১টি দেশ  এবং প্লে অব থেকে ২টি দেশ খেলবে চূড়ান্ত পর্বে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow