এতিম শিশুদের মধ্যে বন্ধন লায়ন্স ক্লাবের ঈদ উপহার বিতরণ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের পক্ষ থেকে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে এ ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বন্ধন লিও ক্লাবের সভাপতি এনামুল হক জুয়েলের সভাপতিত্বে এবং সার্ভিস কমিটির সেক্রেটারি লিও আজমাইন আদিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন আবু তাহের, লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন পারভেজ ও অপরাজেয় বাংলাদেশ সেন্টারের প্রধান জিন্নাত আরা বেগম। উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সাবেক সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, সদ্য সাবেক সভাপতি লিও নুর মোহাম্মদ, ক্লাব সদস্য লিও রায়হান করিম, লিও সজিব হোসেন, লিও ফাহিম চৌধুরী, লিও মো. আরিফ, লিও আজিজ, লিও মাহামুদুল হক কারিব, লিও লিয়াকত প্রমুখ। এসময় শিশুরা ঈদের নতুন জামা পেয়ে খুব খুশি হন। বন্ধন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও অপরাজেয় বাংলাদেশের অসহায় শিশুদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। জেএইচ/একিউএফ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের পক্ষ থেকে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে এ ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বন্ধন লিও ক্লাবের সভাপতি এনামুল হক জুয়েলের সভাপতিত্বে এবং সার্ভিস কমিটির সেক্রেটারি লিও আজমাইন আদিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন আবু তাহের, লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন পারভেজ ও অপরাজেয় বাংলাদেশ সেন্টারের প্রধান জিন্নাত আরা বেগম।
উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সাবেক সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, সদ্য সাবেক সভাপতি লিও নুর মোহাম্মদ, ক্লাব সদস্য লিও রায়হান করিম, লিও সজিব হোসেন, লিও ফাহিম চৌধুরী, লিও মো. আরিফ, লিও আজিজ, লিও মাহামুদুল হক কারিব, লিও লিয়াকত প্রমুখ।
এসময় শিশুরা ঈদের নতুন জামা পেয়ে খুব খুশি হন। বন্ধন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও অপরাজেয় বাংলাদেশের অসহায় শিশুদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
জেএইচ/একিউএফ
What's Your Reaction?