এনডিএম‘র মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব থেকে পদত্যাগ করেছেন মোমিনুল আমিন। রোববার (৫ এপ্রিল) রাতে ক্ষুদেবার্তার মাধ্যমে গণমাধ্যমে এই সিদ্ধান্ত জানান তিনি ৷ মোমিনুল আমিন বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে কোনো চেয়ারম্যান না থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে তার এই সিদ্ধান্তের কথা জানাবেন। উল্লেখ্য, ২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এনডিএম এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি ৷ দলের নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রাম, নির্বাচন কমিশনের সংলাপ, জাতীয় ঐকমত্য কমিশন, টেলিভিশন টক-শো, সভা-সেমিনারে এনডিএম এর হয়ে নেতৃত্বের ভূমিকায় ছিলেন তিনি। তার এই পদত্যাগের মধ্য দিয়ে নিবন্ধিত এই রাজনৈতিক দলটির চেয়ারম্যান এবং মহাসচিব পদ বর্তমানে শূন্য আছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow