এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাবিহা, মহাসচিব আজাদ

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে ব্যারিস্টার ফাবিহা জামানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় দলটির। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মতিঝিলের অস্থায়ী কার্যালয়ে এনপিপির নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই দিন রাতে এনপিপির দপ্তর ও আইনবিষয়ক সম্পাদক শেখ ফরিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগদান করেন। এরপর ধানের শীষ নিয়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করেন তিনি। এনপিপির নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামগ্রিক কাজে সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারকে সার্বিক সহযোগিতা করারও সিদ্ধান্ত হয়।

এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাবিহা, মহাসচিব আজাদ

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে ব্যারিস্টার ফাবিহা জামানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় দলটির।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মতিঝিলের অস্থায়ী কার্যালয়ে এনপিপির নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই দিন রাতে এনপিপির দপ্তর ও আইনবিষয়ক সম্পাদক শেখ ফরিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগদান করেন। এরপর ধানের শীষ নিয়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করেন তিনি।

এনপিপির নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামগ্রিক কাজে সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারকে সার্বিক সহযোগিতা করারও সিদ্ধান্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow