এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে : আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। আরামবাগ ও আশপাশের বাসা বাড়ি, মেস ও মাদ্রাসায় অন্তত ২-৩শ জন সশস্ত্র অবস্থানে আছেন।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত ৭টি কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। বিএনপি কর্মী ও স্থানীয়দের সাহায্যে তাদের রোধ করা হয়। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে কারচুপি করতেই এমন করছে প্রতিপক্ষ। রাতেও এভাবে কেন্দ্র দখলের চেষ্টা করতে থাকলে পরিণতি ভালো হবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন একজন। এ আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্র রয়েছে।

এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে : আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। আরামবাগ ও আশপাশের বাসা বাড়ি, মেস ও মাদ্রাসায় অন্তত ২-৩শ জন সশস্ত্র অবস্থানে আছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত ৭টি কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। বিএনপি কর্মী ও স্থানীয়দের সাহায্যে তাদের রোধ করা হয়।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে কারচুপি করতেই এমন করছে প্রতিপক্ষ। রাতেও এভাবে কেন্দ্র দখলের চেষ্টা করতে থাকলে পরিণতি ভালো হবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন একজন। এ আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্র রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow