এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।  রোববার (২৪ মে) সন্ধ্যায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ঝিনাইদহ শহরের একটি স্থানে জাতীয় নাগরিক পার্টির পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার পর সন্ধ্যার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত এনসিপি নেতা তারেক রেজার বিরুদ্ধে ছাত্রদলের পক্ষ থেকে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow