এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ফতেকান্দি এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা যুবশক্তির অনিক খাঁন সিয়ামের বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (০২ জুন) রাতে ফতেকান্দি গ্রামের একটি সরকারি চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকালে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এর প্রতিবাদ করলে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ রয়েছে, ফতেকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব অনিকের সঙ্গে প্রতিবেশী তাইজুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাইজুল ইসলাম গত ২ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগীদের অভিযোগ, মামলার বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে অনিক খাঁন সিয়ামের লোকজন সরকারি রাস্তা বন্ধ করে দেয়। বুধবার সকালে এ বিষয়ে প্রতিবাদ করলে অনিকের নেতৃত্বে ১০ থেকে

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ফতেকান্দি এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা যুবশক্তির অনিক খাঁন সিয়ামের বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (০২ জুন) রাতে ফতেকান্দি গ্রামের একটি সরকারি চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকালে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এর প্রতিবাদ করলে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

অভিযোগ রয়েছে, ফতেকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব অনিকের সঙ্গে প্রতিবেশী তাইজুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাইজুল ইসলাম গত ২ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মামলার বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে অনিক খাঁন সিয়ামের লোকজন সরকারি রাস্তা বন্ধ করে দেয়। বুধবার সকালে এ বিষয়ে প্রতিবাদ করলে অনিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আবুল বাশারের দুটি ঘরে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন মালামাল লুটপাট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ফতেকান্দি গ্রামের বাসিন্দা তমিজউদ্দিন বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধ থাকলেও সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।

আরেক বাসিন্দা সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসী এ রাস্তা ব্যবহার করে আসছে। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় মানুষের ভোগান্তি তৈরি হয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, অনিক খাঁন সিয়াম নিজেকে এনসিপির নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের স্বপক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ভুক্তভোগী তাইজুল ইসলাম বলেন, বাড়ির সীমানা নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। কিন্তু মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার কারও নেই। এর প্রতিবাদ করায় আমার ভাতিজা আবুল বাশারের দুটি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

তবে অভিযুক্ত অনিক সব অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তা বন্ধ কিংবা বাড়িঘর ভাঙচুরের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, বিষয়টি ব্যক্তিগত বিরোধ থেকে উদ্ভূত বলে মনে হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। এতে আমাদের রাজনৈতিকভাবে কোনো আপত্তি নেই।

সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, বুধবার সকাল ৭টার দিকে ৯৯৯ নম্বরে একটি কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow