এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি স্পষ্টভাবে বলেন, এ ধরনের খবর “গুজব” এবং এর কোনো সত্যতা নেই। শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে (বাংলা)-এর টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে, যা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তার ভাষায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তিনি বলেন, “তারা বারবার বলেছে আমাদের সঙ্গে আসেন, একসাথে কাজ করি। তারা বলেছে আপনি জুলাই আন্দোলনে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি ফ্রন্টলাইনে ছিলেন—তাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের প্রস্তাবে শুধু হেসেছি, বিষয়টি নিয়ে আর আগাইনি।” তবে এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি পরিষ্কারভাবে বলেন, “এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।” সংসদে কথা বলার সুযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শ

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি স্পষ্টভাবে বলেন, এ ধরনের খবর “গুজব” এবং এর কোনো সত্যতা নেই।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে (বাংলা)-এর টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে, যা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তার ভাষায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

তিনি বলেন, “তারা বারবার বলেছে আমাদের সঙ্গে আসেন, একসাথে কাজ করি। তারা বলেছে আপনি জুলাই আন্দোলনে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি ফ্রন্টলাইনে ছিলেন—তাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের প্রস্তাবে শুধু হেসেছি, বিষয়টি নিয়ে আর আগাইনি।”

তবে এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি পরিষ্কারভাবে বলেন, “এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।”

সংসদে কথা বলার সুযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগ পাওয়ার জন্য তিনি কোনো রাজনৈতিক জোটে যোগ দেবেন না। তার মতে, নিজের রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে কিছু সময় বক্তব্য রাখার জন্য দল পরিবর্তন করা তার পক্ষে সম্ভব নয়।

এই বক্তব্যের মাধ্যমে তিনি এনসিপিতে যোগ দেওয়ার সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow