এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল করেছে দলটির জেলা শাখা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে মিছিলটি বের হয়। পরে প্রধান প্রধান সড়ক ঘুরে পুরাতন থানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ চলাকালে হবিগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে দলের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এর মধ্যে একজন দৃষ্টিশক্তি হারান এবং আরেকজনের হাত ভেঙে দেওয়া হয়। আরও পড়ুন সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বক্তারা আরও বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থি। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাব

এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল করেছে দলটির জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে মিছিলটি বের হয়। পরে প্রধান প্রধান সড়ক ঘুরে পুরাতন থানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ চলাকালে হবিগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে দলের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এর মধ্যে একজন দৃষ্টিশক্তি হারান এবং আরেকজনের হাত ভেঙে দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থি। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা শাখার আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, যুবশক্তির সদস্য সচিব যুবায়ের আহমেদ, ছাত্রশক্তির আহ্বায়ক আনাস ইব্রাহিম, সদস্য সচিব তন্ময়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিকরা আহত হন। হামলার জন্য স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি।

এসকে রাসেল/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow