এনসিপির মামলায় ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন
হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতা। রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে তারা আদালতে হাজির হয়ে জমিন আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলায় ঘটনার সময়, তারিখ ও স্থান উল্লেখ নেই। আসামিদের বিরুদ্ধেও কোনো সুনির্দিষ্ট অভিযোগের উল্লেখ নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। আরও পড়ুন পাটওয়ারী-সারজিসদের বিরুদ্ধে হত্যাচেষ্টা-ছিনতাই মামলার আবেদন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা আইননি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেছেন।’ আদালত সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও জেলা শহরে এনসিপির কর্মসূচি ছিল। এতে দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ কর
হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতা।
রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে তারা আদালতে হাজির হয়ে জমিন আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলায় ঘটনার সময়, তারিখ ও স্থান উল্লেখ নেই। আসামিদের বিরুদ্ধেও কোনো সুনির্দিষ্ট অভিযোগের উল্লেখ নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা আইননি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেছেন।’
আদালত সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও জেলা শহরে এনসিপির কর্মসূচি ছিল। এতে দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ করে বক্তব্য দেন। সন্ধ্যায় জেলা শহরের সমাবেশ শেষ করে পাটওয়ারী ও দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সার্কিট হাউজের উদ্দেশে রওয়ানা হন।
পথে কোর্ট মসজিদের সামনে পৌঁছালে তাদের গাড়িবহরে একদল যুবক হামলা করে। গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে সারজিস আলমসহ নেতাকর্মীরা সোনালী ব্যাংকের প্রধান শাখায় গিয়ে আশ্রয় নেন। তখন দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে অন্তত ২০ জন আহত হন।
এ ঘটনায় পরের দিন রাতে এনসিপির ছাত্রসংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জেআইএম
What's Your Reaction?

