এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ, জানা গেল কারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নোটিশ পাওয়া দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল। বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে পৃথক চিঠি সংশ্লিষ্ট সাতটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এসব দল গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে বাধ্য। ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না পাওয়ায় গত ১৬ মার্চ দলগুলোর কাছে চিঠি পাঠিয়ে ১৩ মে’র মধ্যে ব্যয়ের বিবরণী জমা দেওয়ার অনুরোধ করা হয়। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব দাখিলের জন্

এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ, জানা গেল কারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নোটিশ পাওয়া দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে পৃথক চিঠি সংশ্লিষ্ট সাতটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এসব দল গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে বাধ্য।

ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না পাওয়ায় গত ১৬ মার্চ দলগুলোর কাছে চিঠি পাঠিয়ে ১৩ মে’র মধ্যে ব্যয়ের বিবরণী জমা দেওয়ার অনুরোধ করা হয়। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব দাখিলের জন্য পুনরায় সময়সীমা নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যেও কোনো দলই তাদের নিরীক্ষিত ব্যয়ের হিসাব জমা দেয়নি।

আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদে বলা আছে, নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে সময় বাড়াতে পারে। এরপরও হিসাব দাখিল না করলে নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন ১০ হাজার টাকা জরিমানাসহ ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow