এপস্টিন ফাইলে নাম জড়াল বলিউড নির্মাতার!

বলিউডের আলোচিত ও বিতর্কিত পরিচালক অনুরাগ কাশ্যপকে ঘিরে এবার শুরু হয়েছে নতুন চর্চা । সোজাসাপটা ও আপসহীন মন্তব্যের জন্য যিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন, এবার তার নাম জড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথির সঙ্গে। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও নানা জল্পনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রায় ৩০ লাখেরও বেশি নথি ও ফাইল প্রকাশ করেছে। পূর্বে প্রকাশিত নথিগুলোর মতোই নতুন এই ফাইলগুলোতেও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বহু প্রভাবশালী ও পরিচিত ব্যক্তির নাম উঠে এসেছে। তালিকায় রয়েছে টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মা ও খ্যাতনামা চিত্রপরিচালক মীরা নায়ারের নামও। এই নথিতেই অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রকাশিত ফাইলগুলোর মধ্যে থাকা কিছু ই-মেইলে জেফ্রি এপস্টিনের কিউবা ও অন্যান্য স্থানে পরিকল্পিত ভ্রমণ নিয়ে আলোচনা পাওয়া গেছে। সেই ই-মেইলগুলোতে সম্ভাব্য অংশগ্রহণকারীদের একটি তালিকায় অনুরাগ কাশ

এপস্টিন ফাইলে নাম জড়াল বলিউড নির্মাতার!
বলিউডের আলোচিত ও বিতর্কিত পরিচালক অনুরাগ কাশ্যপকে ঘিরে এবার শুরু হয়েছে নতুন চর্চা । সোজাসাপটা ও আপসহীন মন্তব্যের জন্য যিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন, এবার তার নাম জড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথির সঙ্গে। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও নানা জল্পনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রায় ৩০ লাখেরও বেশি নথি ও ফাইল প্রকাশ করেছে। পূর্বে প্রকাশিত নথিগুলোর মতোই নতুন এই ফাইলগুলোতেও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বহু প্রভাবশালী ও পরিচিত ব্যক্তির নাম উঠে এসেছে। তালিকায় রয়েছে টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মা ও খ্যাতনামা চিত্রপরিচালক মীরা নায়ারের নামও। এই নথিতেই অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রকাশিত ফাইলগুলোর মধ্যে থাকা কিছু ই-মেইলে জেফ্রি এপস্টিনের কিউবা ও অন্যান্য স্থানে পরিকল্পিত ভ্রমণ নিয়ে আলোচনা পাওয়া গেছে। সেই ই-মেইলগুলোতে সম্ভাব্য অংশগ্রহণকারীদের একটি তালিকায় অনুরাগ কাশ্যপের নাম নাকি অন্তর্ভুক্ত ছিল। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশগ্রহণের সম্ভাব্য অতিথি হিসেবে তার নাম উল্লেখ করা হয়। তবে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কোনো ইমেল বা নথিতে নাম থাকা মানেই যে তিনি ওই সফরে অংশ নিয়েছিলেন বা এপস্টিনের কোনো বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন— এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এখন পর্যন্ত অনুরাগ কাশ্যপ ও জেফ্রি এপস্টিনের একই সময়ে একই জায়গায় উপস্থিত থাকার কোনো প্রামাণ্য তথ্যও সামনে আসেনি। এ ঘটনায় এখনো পর্যন্ত অনুরাগ কাশ্যপের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি ঘিরে বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল এবং বিতর্ক যে আরও বাড়বে, তা বলাইবাহুল্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow