এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প
দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকাণ্ড নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি দাবি করেছেন, এপস্টেইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসে দেওয়া বিরল বক্তব্যে তিনি বলেন, আমার সঙ্গে এপস্টেইনকে জড়িয়ে যে মিথ্যা প্রচার হচ্ছে, তা আজই বন্ধ হওয়া উচিত। যারা এসব বলছে, তাদের নৈতিকতা ও সম্মানের অভাব রয়েছে। ৫৫ বছর বয়সী মেলানিয়া কেন হঠাৎ এ বিষয়ে প্রকাশ্যে কথা বললেন, তা স্পষ্ট নয়। তিনি নির্দিষ্ট কোনো অভিযোগের কথাও উল্লেখ করেননি। মেলানিয়া ট্রাম্প জানান, তিনি তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন এপস্টেইনের সঙ্গে পরিচয়ের দুই বছর আগে। তিনি জানান, আমি এপস্টেইনের ভিকটিম নই। এপস্টেইন আমাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেননি। তিনি আরও দাবি করেন, সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে তার ও এপস্টেইনকে নিয়ে ভুয়া ছবি ও তথ্য ছড়ানো হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালে কারাগারে মৃত্যুর আগে এপস্টেইন অপ্রাপ্তবয়স্কদের পাচার ও যৌন নির্যাতনের অভিযোগ
দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকাণ্ড নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি দাবি করেছেন, এপস্টেইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসে দেওয়া বিরল বক্তব্যে তিনি বলেন, আমার সঙ্গে এপস্টেইনকে জড়িয়ে যে মিথ্যা প্রচার হচ্ছে, তা আজই বন্ধ হওয়া উচিত। যারা এসব বলছে, তাদের নৈতিকতা ও সম্মানের অভাব রয়েছে। ৫৫ বছর বয়সী মেলানিয়া কেন হঠাৎ এ বিষয়ে প্রকাশ্যে কথা বললেন, তা স্পষ্ট নয়। তিনি নির্দিষ্ট কোনো অভিযোগের কথাও উল্লেখ করেননি।
মেলানিয়া ট্রাম্প জানান, তিনি তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন এপস্টেইনের সঙ্গে পরিচয়ের দুই বছর আগে। তিনি জানান, আমি এপস্টেইনের ভিকটিম নই। এপস্টেইন আমাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেননি।
তিনি আরও দাবি করেন, সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে তার ও এপস্টেইনকে নিয়ে ভুয়া ছবি ও তথ্য ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে কারাগারে মৃত্যুর আগে এপস্টেইন অপ্রাপ্তবয়স্কদের পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে বিচারের অপেক্ষায় ছিলেন। তার মৃত্যুর পরও এই কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে আছে।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এর আগে প্রকাশিত কিছু নথিতে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এপস্টেইন ও তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা গেছে।তবে মেলানিয়া ট্রাম্প বলেন, আমি কখনোই এপস্টেইনের কোনো অপরাধে জড়িত ছিলাম না, তার বিমানে উঠিনি বা তার ব্যক্তিগত দ্বীপে যাইনি।
What's Your Reaction?