এবার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে নিজের নামে রাখলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে বিমানবন্দরটির নতুন নাম হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ভবন, কর্মসূচি, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সরকারি উদ্যোগে তার নাম যুক্ত করার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই নাম পরিবর্তন করা হয়েছে। ফ্লোরিডার পাম বিচ শহরে অবস্থিত ট্রাম্পের বিলাসবহুল মার-আ-লাগো রিসোর্টের কারণে অঙ্গরাজ্যটিতে তার শক্ত অবস্থান রয়েছে। সেই প্রেক্ষাপটে বিমানবন্দরের নাম পরিবর্তনকে তার প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সম্ভবত পুরো ফ্লোরিডাতেই পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো এতটা ওতপ্রোতভাবে আর কেউ জড়িয়ে নেই।’ এছাড়াও ওয়াশিংটনের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের প্রভাব বিস্তারের উদ্যোগও নিয়েছেন ট্রাম্প। এর অংশ

এবার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে নিজের নামে রাখলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে বিমানবন্দরটির নতুন নাম হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ভবন, কর্মসূচি, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সরকারি উদ্যোগে তার নাম যুক্ত করার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই নাম পরিবর্তন করা হয়েছে।

ফ্লোরিডার পাম বিচ শহরে অবস্থিত ট্রাম্পের বিলাসবহুল মার-আ-লাগো রিসোর্টের কারণে অঙ্গরাজ্যটিতে তার শক্ত অবস্থান রয়েছে। সেই প্রেক্ষাপটে বিমানবন্দরের নাম পরিবর্তনকে তার প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সম্ভবত পুরো ফ্লোরিডাতেই পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো এতটা ওতপ্রোতভাবে আর কেউ জড়িয়ে নেই।’

এছাড়াও ওয়াশিংটনের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের প্রভাব বিস্তারের উদ্যোগও নিয়েছেন ট্রাম্প। এর অংশ হিসেবে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস ভবনের সঙ্গে তার নাম যুক্ত করা হলেও জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের নাম পরিবর্তনের চেষ্টা আদালতে বাতিল হয়ে যায়।

ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস চলতি বছরের মার্চে পাম বিচ বিমানবন্দরের নাম ট্রাম্পের নামে পরিবর্তনের আইন অনুমোদন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow