এবার ইরানের বুশেহরে মার্কিন হামলা

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের একাধিক এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এ দাবি করেছেন প্রদেশটির রাজনৈতিক ও সামাজিক বিষয়ক উপ-গভর্নর এহসান জাহানিয়ান।  শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে তিনি জানান, বুশেহরের দাশতি কাউন্টির একটি এলাকায় মার্কিন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, বুশেহর প্রদেশের চোগাদাক শহরেও আরেকটি হামলার ঘটনা ঘটেছে। তবে ওই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এর আগে ইরানের কয়েকটি অঞ্চলে হামলার খবর আসে। এর মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের উপকূলীয় বুনজি গ্রামের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় মার্কিন হামলা হয়েছে। ফলে প্রায় ২০টি গ্রামের বিশুদ্ধ পানির সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমোজগান পানি ও পয়োনিষ্কাশন কোম্পানির প্রধান হামজেহ পুর জানান, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বুনজি ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ ট্রান্সফরম

এবার ইরানের বুশেহরে মার্কিন হামলা

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের একাধিক এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এ দাবি করেছেন প্রদেশটির রাজনৈতিক ও সামাজিক বিষয়ক উপ-গভর্নর এহসান জাহানিয়ান। 

শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে তিনি জানান, বুশেহরের দাশতি কাউন্টির একটি এলাকায় মার্কিন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বুশেহর প্রদেশের চোগাদাক শহরেও আরেকটি হামলার ঘটনা ঘটেছে। তবে ওই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এর আগে ইরানের কয়েকটি অঞ্চলে হামলার খবর আসে। এর মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের উপকূলীয় বুনজি গ্রামের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় মার্কিন হামলা হয়েছে। ফলে প্রায় ২০টি গ্রামের বিশুদ্ধ পানির সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমোজগান পানি ও পয়োনিষ্কাশন কোম্পানির প্রধান হামজেহ পুর জানান, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বুনজি ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow