এবার এসএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলো ঢাকা বোর্ড

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। এ দফায় সময়সীমা আরও চার দিন বাড়ানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারবেন এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এতে আরো বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

এবার এসএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলো ঢাকা বোর্ড

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। এ দফায় সময়সীমা আরও চার দিন বাড়ানো হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারবেন এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
 
এতে আরো বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow