এবার ওয়েব ডেভেলপারদের জন্য এআই টুল আনলো মেটা

ডেভেলপারদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কোডিং টুল চালু করেছে মেটা। ‘মিউজ কোড’ নামের এই টুলটি মেটার সর্বশেষ এআই মডেল মিউজ স্পার্ক ১.২-এর মাধ্যমে পরিচালিত হবে। বুধবার (৫ আগস্ট) মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে, নতুন এই টুল সফটওয়্যার তৈরি, কোড লেখা ও ত্রুটি শনাক্তে (ডিবাগিং) ডেভেলপারদের সহায়তা করবে। মেটার দাবি, মিউজ কোড দীর্ঘ ও জটিল কোডিং প্রকল্প পরিচালনার জন্য প্রশিক্ষিত। একই সঙ্গে এটি একাধিক এআই সহকারী (সাব-এজেন্ট) একসঙ্গে ব্যবহার করে কঠিন কাজ দ্রুত সম্পন্ন করতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মিউজ স্পার্ক ১.২ এবং মিউজ কোডকে একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে দুটি প্রযুক্তি সমন্বিতভাবে কাজ করতে পারে। বর্তমানে বিটা সংস্করণে চালু হওয়া মিউজ কোড ব্যবহারকারীর করা কাজের রেকর্ড সংরক্ষণ করবে। ফলে কোনো কারণে সফটওয়্যার বন্ধ হয়ে গেলে আগের কাজের জায়গা থেকে আবার শুরু করা যাবে। ডেভেলপাররা পে-অ্যাজ-ইউ-গো পরিকল্পনার মাধ্যমে মিউজ কোড ব্যবহার করতে পারবেন। এর স্ট্যান্ডার্ড পরিকল্পনায় প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ১ দশমিক ২৫ ডলার এবং আউটপুট টোকেনের জন্য ৪ দশমিক ২৫ ডলার খরচ হবে। আরও পড়ুন কনট

এবার ওয়েব ডেভেলপারদের জন্য এআই টুল আনলো মেটা

ডেভেলপারদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কোডিং টুল চালু করেছে মেটা। ‘মিউজ কোড’ নামের এই টুলটি মেটার সর্বশেষ এআই মডেল মিউজ স্পার্ক ১.২-এর মাধ্যমে পরিচালিত হবে। বুধবার (৫ আগস্ট) মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে, নতুন এই টুল সফটওয়্যার তৈরি, কোড লেখা ও ত্রুটি শনাক্তে (ডিবাগিং) ডেভেলপারদের সহায়তা করবে।

মেটার দাবি, মিউজ কোড দীর্ঘ ও জটিল কোডিং প্রকল্প পরিচালনার জন্য প্রশিক্ষিত। একই সঙ্গে এটি একাধিক এআই সহকারী (সাব-এজেন্ট) একসঙ্গে ব্যবহার করে কঠিন কাজ দ্রুত সম্পন্ন করতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মিউজ স্পার্ক ১.২ এবং মিউজ কোডকে একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে দুটি প্রযুক্তি সমন্বিতভাবে কাজ করতে পারে।

বর্তমানে বিটা সংস্করণে চালু হওয়া মিউজ কোড ব্যবহারকারীর করা কাজের রেকর্ড সংরক্ষণ করবে। ফলে কোনো কারণে সফটওয়্যার বন্ধ হয়ে গেলে আগের কাজের জায়গা থেকে আবার শুরু করা যাবে। ডেভেলপাররা পে-অ্যাজ-ইউ-গো পরিকল্পনার মাধ্যমে মিউজ কোড ব্যবহার করতে পারবেন। এর স্ট্যান্ডার্ড পরিকল্পনায় প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ১ দশমিক ২৫ ডলার এবং আউটপুট টোকেনের জন্য ৪ দশমিক ২৫ ডলার খরচ হবে।

এআই কোডিং টুলের বাজারে বর্তমানে মেটা প্রতিযোগিতা করছে অ্যানথ্রপিকের ক্লড এবং ওপেনএআইয়ের কোডেক্সের মতো প্রযুক্তির সঙ্গে। এ খাতে এআই সহকারী থেকে আয় বাড়ানোর লক্ষ্যেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন সেবা চালু করছে।

এর আগে প্রায় এক মাস আগে মেটা ডেভেলপারদের পরীক্ষার জন্য মিউজ স্পার্ক ১.১ উন্মুক্ত করেছিল। সেই মডেল ব্যবহার করে জটিল কোডিং চ্যালেঞ্জ তৈরি ও মূল্যায়ন করা হয়, যা নতুন মিউজ স্পার্ক ১.২ মডেলের সক্ষমতা বাড়াতে সহায়তা করেছে।

সূত্র: রয়টার্স

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow