এবার গুমের মামলায় ফজলে করিম ও জিয়াউলকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল

গুমসহ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি ট্রাইব্যুনালে জানান, আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে। পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন। ফজলে করিমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম হাসান ইমাম ও জিয়াউলের পক্ষে ছিলেন নাজনীন নাহার। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময়ের আবেদন করে প্রসিকিউশন। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২১ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, ২০১০ সালে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়া হয়। গুমের পর তাকে হত্যা করা হয়। এ

এবার গুমের মামলায় ফজলে করিম ও জিয়াউলকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল

গুমসহ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি ট্রাইব্যুনালে জানান, আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে। পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন।

ফজলে করিমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম হাসান ইমাম ও জিয়াউলের পক্ষে ছিলেন নাজনীন নাহার।

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময়ের আবেদন করে প্রসিকিউশন। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২১ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

প্রসিকিউশন জানায়, ২০১০ সালে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়া হয়। গুমের পর তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ফজলে করিম ও জিয়াউলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তােলে প্রসিকিউশন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ বেশ কয়েকজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে তদন্ত চলছে। সেই মামলায় তিনি এরই মধ্যে গ্রেফতার রয়েছেন।

এছাড়া আওয়ামী লীগের শাসনামলে গুম, খুনের ঘটনায় আরেকটি মামলায় জিয়াউল আহসান গ্রেফতার হয়েছেন। সেই মামলাটিতে এরই মধ্যে সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে।

এফএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow