এবার জায়েদ খান-এর অতিথি শুভ্রদেব

ঢাকাই চলচ্চিত্রের রঙিন পর্দা থেকে হঠাৎই নতুন এক মঞ্চে আলো ছড়াচ্ছেন জায়েদ খান। ক্যামেরার সামনে তার উপস্থিতি যেন এখন শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়—প্রশ্ন, গল্প আর অজানা স্মৃতির ভাঁজ খুলে দিচ্ছেন তিনি এক ভিন্ন ভূমিকায়। আর সেই আলোচনার ঝলমলে আসরে এবার মুখোমুখি হচ্ছেন নব্বই দশকের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্ব যেন হয়ে উঠেছে সময়ের সেতুবন্ধন—একদিকে বর্তমানের আলোচিত উপস্থাপক, অন্যদিকে অতীতের সুরের রাজপুত্র। গান, স্মৃতি আর অজানা গল্পে ভরা এই পর্ব ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল। প্রিয় শিল্পীকে নিজের অনুষ্ঠানে পেয়ে উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, “নব্বই দশকে এই মানুষটার (শুভ্রদেব) গান শুনে তার মতো গান গাওয়ার চেষ্টা করেননি এমন মানুষ খুব কম ছিল। তুমুল জনপ্রিয় ছিল তার গানগুলো। বলিউড নায়ক আমির খানের সঙ্গে তার পেপসির বিজ্ঞাপনটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। মাইকেল জ‍্যাকসনের সঙ্গে সরাসরি দেখা করা একমাত্র বাংলাদেশি সংগীতশিল্পী। অনেক বড় ক্যারিয়ার তার। কত মেয়ের যে পছন্দের তালিকায় ছিলেন। তিনি অতিথি হয়ে এসেছিলেন ঠিকানায়, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ।‘

এবার জায়েদ খান-এর অতিথি শুভ্রদেব
ঢাকাই চলচ্চিত্রের রঙিন পর্দা থেকে হঠাৎই নতুন এক মঞ্চে আলো ছড়াচ্ছেন জায়েদ খান। ক্যামেরার সামনে তার উপস্থিতি যেন এখন শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়—প্রশ্ন, গল্প আর অজানা স্মৃতির ভাঁজ খুলে দিচ্ছেন তিনি এক ভিন্ন ভূমিকায়। আর সেই আলোচনার ঝলমলে আসরে এবার মুখোমুখি হচ্ছেন নব্বই দশকের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্ব যেন হয়ে উঠেছে সময়ের সেতুবন্ধন—একদিকে বর্তমানের আলোচিত উপস্থাপক, অন্যদিকে অতীতের সুরের রাজপুত্র। গান, স্মৃতি আর অজানা গল্পে ভরা এই পর্ব ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল। প্রিয় শিল্পীকে নিজের অনুষ্ঠানে পেয়ে উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, “নব্বই দশকে এই মানুষটার (শুভ্রদেব) গান শুনে তার মতো গান গাওয়ার চেষ্টা করেননি এমন মানুষ খুব কম ছিল। তুমুল জনপ্রিয় ছিল তার গানগুলো। বলিউড নায়ক আমির খানের সঙ্গে তার পেপসির বিজ্ঞাপনটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। মাইকেল জ‍্যাকসনের সঙ্গে সরাসরি দেখা করা একমাত্র বাংলাদেশি সংগীতশিল্পী। অনেক বড় ক্যারিয়ার তার। কত মেয়ের যে পছন্দের তালিকায় ছিলেন। তিনি অতিথি হয়ে এসেছিলেন ঠিকানায়, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ।‘ এ অনুষ্ঠানে শুভ্রদেব তার গাওয়া জনপ্রিয় গান যেমন গেয়েছেন, তেমনই শুনিয়েছেন না বলা অনেক কথা।  জায়েদ খানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন শুভ্রদেব। তিনি বলেন, ‘ইদানীং একজন তারকার সঙ্গে তারকার রেজপেক্ট জোন বা শ্রদ্ধা-ভালোবাসার ক্ষেত্র কমে গেছে। কিন্তু সবার ক্ষেত্রে তা না। আমি জায়েদ খানকে চিনি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে। ওর মাঝে একটা সরলতা আছে; যার জন্য ও কিছু করলে দর্শকরা এটাকে সহজাত প্রবৃত্তি ভাবে।‘ জায়েদ খানের অতিথি হওয়া প্রসঙ্গে শুভ্রদেব বলেন, ‘আমি ইন্টারভিউ ভিত্তিক অনুষ্ঠান সাধারণত এখন আর করতে চাই না। কিন্তু জায়েদের এই অনুষ্ঠান খুবই উপভোগ করেছি। আবীর আলমগীর গুণী প্রযোজক, তাই আমার কমফোর্ট জোন ভালো ছিল।‘  ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর এই পর্ব আগামী শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানায় প্রচার হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow