এবার তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের সিকিম অঞ্চল। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য দিয়েছে ইন্ডিয়া টিভিসহ দেশটির একাধিক গণমাধ্যম। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৫। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিকিমের গয়ালশিং এলাকায় অনূভূত হয় এই কম্পন। অল্প সময়ের ব্যবধানে অনুভূত হয় আরও দুটি আফটার শক। এর মধ্যে একটির কেন্দ্র ছিল সিকিমের গ্যাংটক। বাকি দুটির উৎপত্তিস্থল সিকিমের গেয়ালশিং ও মঙ্গনে। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সিকিমের এই ভূমিকম্প বাংলাদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। এতে নীলফামারি, রাজশাহী, নওগাঁসহ বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা কেঁপে ওঠে।

এবার তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের সিকিম অঞ্চল। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য দিয়েছে ইন্ডিয়া টিভিসহ দেশটির একাধিক গণমাধ্যম।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৫।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিকিমের গয়ালশিং এলাকায় অনূভূত হয় এই কম্পন। অল্প সময়ের ব্যবধানে অনুভূত হয় আরও দুটি আফটার শক।

এর মধ্যে একটির কেন্দ্র ছিল সিকিমের গ্যাংটক। বাকি দুটির উৎপত্তিস্থল সিকিমের গেয়ালশিং ও মঙ্গনে। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সিকিমের এই ভূমিকম্প বাংলাদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। এতে নীলফামারি, রাজশাহী, নওগাঁসহ বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা কেঁপে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow