এবার নিজেদের মুদ্রায় টোল নিতে চায় ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি বা টোল এবার নিজেদের মুদ্রা রিয়ালে পরিশোধের প্রস্তাব দিয়েছে ইরান।  শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধানের বরাতে এ তথ্য জানায় মুম্বাইয়ে অবস্থিত ইরানি দূতাবাস। নতুন প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ট্রানজিট ফি ইরানি রিয়ালে দিতে হবে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য কমানোর প্রচেষ্টা চালাচ্ছে ইরান ও চীন। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরান যখন প্রণালিটি কার্যত বন্ধ করে দেয়, তখন কিছু জাহাজ থেকে চীনা ইউয়ানে ফি আদায় করেছিল বলে জানা যায়। যদিও কতটি জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট নয়।  ইরানের এ উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় নতুন ধরনের চাপ তৈরি করতে পারে। সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাভিত্তিক প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow