এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকার এক প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ড. শাহরিয়ার ইফতেখার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে হারিকেন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং এ কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নেত্রকোনা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়ান। একই দিনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গণফোরামের সংসদ সদস্য প্রার্থী সেলিম আকবর। এদিকে ঢাকা-

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকার এক প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ড. শাহরিয়ার ইফতেখার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে হারিকেন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং এ কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নেত্রকোনা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়ান। একই দিনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গণফোরামের সংসদ সদস্য প্রার্থী সেলিম আকবর। এদিকে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow