এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে 'উদ্বোধনী' ব্যানার
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পর এবার পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও টানানো হয়েছে উদ্বোধনী ব্যানার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, রাতে ৮টার দিকে বাড়ি যাওয়ার সময় ব্যানার দেখেননি, কিন্তু সকালে এসে আওয়ামী লীগের অফিসের সামনে একটি ব্যানার টানানো অবস্থায় দেখতে পান।সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যানারটি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের পুত্র মিতুল হাকিমের নামে টানানো হয়েছে। ব্যানারে উল্লেখ ছিল, "রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিমের নির্দেশনায় পাংশা উপজেলাসহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা করা হলো।"উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। প্রায় ১৮ মাস পর হঠাৎ করে উদ্বোধনী ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পর এবার পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও টানানো হয়েছে উদ্বোধনী ব্যানার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, রাতে ৮টার দিকে বাড়ি যাওয়ার সময় ব্যানার দেখেননি, কিন্তু সকালে এসে আওয়ামী লীগের অফিসের সামনে একটি ব্যানার টানানো অবস্থায় দেখতে পান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যানারটি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের পুত্র মিতুল হাকিমের নামে টানানো হয়েছে। ব্যানারে উল্লেখ ছিল, "রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিমের নির্দেশনায় পাংশা উপজেলাসহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা করা হলো।"
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। প্রায় ১৮ মাস পর হঠাৎ করে উদ্বোধনী ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে গিয়ে তারা টানানো ব্যানারটি দেখতে পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
What's Your Reaction?