এবার পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গহীন পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়ন-এর উত্তর শীলখালী এলাকার একটি দুর্গম পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম । স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাহাড়ে কাজ করতে যাওয়া কয়েকজন শ্রমিক তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো দেখতে পান এবং পুলিশকে জানায়। নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, “এলাকার লোকজন পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।” টেকনাফ মডেল থানা পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যব

এবার পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গহীন পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়ন-এর উত্তর শীলখালী এলাকার একটি দুর্গম পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাহাড়ে কাজ করতে যাওয়া কয়েকজন শ্রমিক তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো দেখতে পান এবং পুলিশকে জানায়।

নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, “এলাকার লোকজন পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।”

টেকনাফ মডেল থানা পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow