এবার ব্যর্থ হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ শুরু করবেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘ভিন্ন পথে’ হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সব কিছু ঠিকভাবে না এগোলে আমরা আবার ‘প্রজেক্ট ফ্রিডম’-এ ফিরে যেতে পারি। তিনি আরও বলেন, তবে সেটি হবে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’। অর্থাৎ প্রজেক্ট ফ্রিডমের সঙ্গে আরও কিছু যোগ হবে। যদিও অতিরিক্ত পদক্ষেপগুলো কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত ৩ মে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযান ঘোষণা করেন। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করা। তবে পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে অভিযানটি স্থগিত করা হয়। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হতে পারে। আলোচনার কাঠামো, প্রতিনিধিদলের স্তর ও আলোচ্যসূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘ভিন্ন পথে’ হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সব কিছু ঠিকভাবে না এগোলে আমরা আবার ‘প্রজেক্ট ফ্রিডম’-এ ফিরে যেতে পারি।
তিনি আরও বলেন, তবে সেটি হবে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’। অর্থাৎ প্রজেক্ট ফ্রিডমের সঙ্গে আরও কিছু যোগ হবে। যদিও অতিরিক্ত পদক্ষেপগুলো কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
গত ৩ মে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযান ঘোষণা করেন। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করা। তবে পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে অভিযানটি স্থগিত করা হয়।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হতে পারে। আলোচনার কাঠামো, প্রতিনিধিদলের স্তর ও আলোচ্যসূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্র : শাফাক নিউজ
What's Your Reaction?