এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা যে কঠোর হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখলে লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান সাগরে সব ধরনের নৌপরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানায়, দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি অবৈধভাবে ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখে এবং ইরানি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে ইরান কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তিনি বলেন, “যদি আগ্রাসী ও সন্ত্রাসী যুক্তরাষ্ট্র এই অবৈধ নৌ-অবরোধ অব্যাহত রাখে এবং আমাদের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা নষ্ট করে, তাহলে এটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পূর্বাভাস হিসেবে গণ্য হবে।” তিনি আরও সতর্ক করে বলেন, এর ফলে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে। ইরানি সামরিক কর্মকর্তা আরও জানান, “ইরান তার জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগ করবে।” বিশ্লেষকদের মতে, এই ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড়

এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা যে কঠোর হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখলে লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান সাগরে সব ধরনের নৌপরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানায়, দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি অবৈধভাবে ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখে এবং ইরানি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে ইরান কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

তিনি বলেন, “যদি আগ্রাসী ও সন্ত্রাসী যুক্তরাষ্ট্র এই অবৈধ নৌ-অবরোধ অব্যাহত রাখে এবং আমাদের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা নষ্ট করে, তাহলে এটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পূর্বাভাস হিসেবে গণ্য হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, এর ফলে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে।

ইরানি সামরিক কর্মকর্তা আরও জানান, “ইরান তার জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগ করবে।”

বিশ্লেষকদের মতে, এই ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে, কারণ এই জলপথগুলো বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow