এবার সাজ্জাদের খাস লোক পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি
চট্টগ্রামে ডেভিড ইমন পর্বের সমাপ্ত হতে না হতেই মুঠোফোনে এবার আবির্ভাব হয়েছে কথিত সাজ্জাদের খাস মানুষ পরিচয় দেয়া অজ্ঞাত দুর্বৃত্তের। এবার এক বিকাশ দোকানদারকে সাজ্জাদের লোক পরিচয়ে চাঁদা চেয়ে ফোনে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে৷ এই সংক্রান্তে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানায় জিডি করেছেন শেখ মাজেদুল ইসলাম নামের এক বিকাশ দোকানদার৷ এই ফোনালাপের একটি ভিডিও রেকর্ড বিডি২৪লাইভ এর হাতে এসেছে৷ সেখানে হোয়াটসঅ্যাপে জনৈক ব্যক্তি নিজেকে সাজ্জাদের খাস লোক পরিচয়ে নানান হুমকি ধমকি দিতে শোনা যাচ্ছে৷ এক পর্যায়ে ঐ বিকাশ দোকানদারকে এক ঘন্টার মধ্যে একটি বিকাশ নাম্বারে টাকা দিতে বলা হয় অন্যথায় তাকে ককটেল হামলা চালানো হবে বলে হুশিয়ারী করা হয়৷ বায়েজিদ থানায় করা সাধারণ ডায়েরি থেকে জানা গেছে, বায়েজিদ থানাধীন খাজা রোড, মধ্যম কুলগাঁও আল আমিন মসজিদ সংলগ্ন, জালালাবাদ এলাকার ক্ষুদ্র বিকাশ ব্যাবসায়ী শেখ মাজেদুল ইসলামকে গতকাল (২ আগস্ট) রাত ১১টা ৩ মিনিটে তার (মোবাইল নং-01815467696) হোয়াটসঅ্যাপ এ অজ্ঞাতনামা একজন (মোবাইল নং-01738141552) হোয়াটসঅ্যাপ থেকে কল দিয়ে ব্যবসা করতে হলে তাকে চাঁদা দিতে হবে অন্যথায় দোকান বন্ধ করে দেবে ও যে
চট্টগ্রামে ডেভিড ইমন পর্বের সমাপ্ত হতে না হতেই মুঠোফোনে এবার আবির্ভাব হয়েছে কথিত সাজ্জাদের খাস মানুষ পরিচয় দেয়া অজ্ঞাত দুর্বৃত্তের। এবার এক বিকাশ দোকানদারকে সাজ্জাদের লোক পরিচয়ে চাঁদা চেয়ে ফোনে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে৷ এই সংক্রান্তে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানায় জিডি করেছেন শেখ মাজেদুল ইসলাম নামের এক বিকাশ দোকানদার৷
এই ফোনালাপের একটি ভিডিও রেকর্ড বিডি২৪লাইভ এর হাতে এসেছে৷ সেখানে হোয়াটসঅ্যাপে জনৈক ব্যক্তি নিজেকে সাজ্জাদের খাস লোক পরিচয়ে নানান হুমকি ধমকি দিতে শোনা যাচ্ছে৷ এক পর্যায়ে ঐ বিকাশ দোকানদারকে এক ঘন্টার মধ্যে একটি বিকাশ নাম্বারে টাকা দিতে বলা হয় অন্যথায় তাকে ককটেল হামলা চালানো হবে বলে হুশিয়ারী করা হয়৷
বায়েজিদ থানায় করা সাধারণ ডায়েরি থেকে জানা গেছে, বায়েজিদ থানাধীন খাজা রোড, মধ্যম কুলগাঁও আল আমিন মসজিদ সংলগ্ন, জালালাবাদ এলাকার ক্ষুদ্র বিকাশ ব্যাবসায়ী শেখ মাজেদুল ইসলামকে গতকাল (২ আগস্ট) রাত ১১টা ৩ মিনিটে তার (মোবাইল নং-01815467696) হোয়াটসঅ্যাপ এ অজ্ঞাতনামা একজন (মোবাইল নং-01738141552) হোয়াটসঅ্যাপ থেকে কল দিয়ে ব্যবসা করতে হলে তাকে চাঁদা দিতে হবে অন্যথায় দোকান বন্ধ করে দেবে ও যে কোন সময় তাকে ও তাত পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকী দেয়। একই সাথে প্রাণনাশের ভয়ভীতি দেখায়।
একটি সূত্রে জানা গেছে, ঐ অজ্ঞাত ব্যক্তিটি ভুক্তভোগী ব্যবসায়ীকে চাঁদার দাবী করে যে নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কল করেছিল সেটি জনৈক মোঃ বাচ্চু মিয়া নামক এক ব্যক্তির৷ যার বাড়ি এনআইডি কার্ডে সুনামগঞ্জের জামতলা এলাকার উল্লেখ আছে৷
এই বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বিডি২৪লাইভ কে বলেন, শেখ মাজেদুল ইসলাম নামের এক ব্যক্তির আবেদিনের প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷
What's Your Reaction?