এবার হজ করতে সৌদি যাবেন ৭৮ হাজার জন
এবারের হজে ৭৮ হাজার জন সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ইতোমধ্যে তিন ভাগের এক ভাগ চলে গেছেন। তারা ভালোমতোই পৌঁছেছেন। আসা করি বাকি যারা আছেন তারাও সহিহ সালামতে পৌঁছে যাবেন। শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ শহিদ তপন স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিমান পরিবহন মন্ত্রী বলেন, এবার আমরা বিমান ও হজ মন্ত্রণালয় মিলে একসঙ্গে যৌথভাবে কাজ করছি। যেন হজ করতে যেতে কোনো অসুবিধা না হয়। নতুন বিমান কেনার বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে যে পরিমাণ এয়ারক্রাফট থাকা উচিত, সে পরিমাণ কিন্তু নেই। সে কারণে যাত্রীদের সুবিধার জন্য আমাদের এয়ারক্রাফট কেনা হচ্ছে। প্রবাসী ভাইদের যাতায়াতে সুবিধা হবে। তাদের সময় অপচয় হবে না। মন্ত্রী বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের বিষয়ে বলেন, বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছে। আসা করি এ বছরের শেষে বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু করতে পারবো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনতার ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক
এবারের হজে ৭৮ হাজার জন সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ইতোমধ্যে তিন ভাগের এক ভাগ চলে গেছেন। তারা ভালোমতোই পৌঁছেছেন। আসা করি বাকি যারা আছেন তারাও সহিহ সালামতে পৌঁছে যাবেন।
শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ শহিদ তপন স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিমান পরিবহন মন্ত্রী বলেন, এবার আমরা বিমান ও হজ মন্ত্রণালয় মিলে একসঙ্গে যৌথভাবে কাজ করছি। যেন হজ করতে যেতে কোনো অসুবিধা না হয়।
নতুন বিমান কেনার বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে যে পরিমাণ এয়ারক্রাফট থাকা উচিত, সে পরিমাণ কিন্তু নেই। সে কারণে যাত্রীদের সুবিধার জন্য আমাদের এয়ারক্রাফট কেনা হচ্ছে। প্রবাসী ভাইদের যাতায়াতে সুবিধা হবে। তাদের সময় অপচয় হবে না।
মন্ত্রী বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের বিষয়ে বলেন, বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছে। আসা করি এ বছরের শেষে বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু করতে পারবো।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনতার ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবির বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ইনশাআল্লাহ যদি মানুষের সে রকম চাহিদা আসে এবং প্রধানমন্ত্রীর নির্দেশ আসে তাহলে পরবর্তীতে এ বিষয় নিয়ে চিন্তা করবো। আপাতত এ বিষয় নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কারণ প্রধানমন্ত্রী সামাজিক কাজকে বেশি মূল্য দিচ্ছেন এখন।
আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তার সকল কাজের মধ্যে প্রায়োরিটি দিচ্ছেন জনগণের সমস্যা নিয়ে। সেজন্য জনগণের জীবন যেন সহজ হয়, সুশাসনে মধ্যে দেশটাকে আনতে পারে; এছাড়াও কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড, মহিলাদের সংসার চালানোর সুবিধার জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন মানবিক কাজ নিয়ে এখন ব্যস্ত।
What's Your Reaction?