এবারও একা এক রুমে থাকবেন মেসি

বিশ্বকাপ সামনে রেখে কানসাসে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা জাতীয় দল। এর মধ্যে আলোচনায় লিওনেল মেসির রুম নিয়ে কৌতূহল। কাতার বিশ্বকাপের মতো এবারও একা রুমেই থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক। অনেক আগেই তিনি জানিয়েছিলেন, সের্হিও আগুয়েরো জাতীয় দল ছাড়ার পর থেকে ক্যাম্পে তার আর কোনো রুমমেট নেই। এরপর থেকেই একা রুমে থাকার অভ্যাস তৈরি হয়েছে তার। কাতার বিশ্বকাপেও সেই নিয়মই অনুসরণ করেছিলেন মেসি। এবারের বিশ্বকাপেও থাকছে একই ব্যবস্থা।  তবে মেসি একা রুমে থাকলেও তিনি পুরোপুরি একা নন। আর্জেন্টিনা দলের খেলোয়াড়রাই জানিয়েছেন, মেসির রুম প্রায়ই দলের আড্ডার অন্যতম জায়গা হয়ে ওঠে। সেখানে কার্ড খেলা এবং দীর্ঘ টুর্নামেন্টের ব্যস্ততার ফাঁকে নির্ভার সময় কাটান সতীর্থরা। মেসির রুম নিয়ে আরও একটি বিষয় দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেটি হলো তার রুম নম্বর। কাতার বিশ্বকাপে মেসি ছিলেন ২০১ নম্বর কক্ষে। তখন আর্জেন্টিনা সমর্থকদের অনেকে সংখ্যাটির মধ্যে প্রতীকী অর্থ খুঁজেছিলেন। ‘২+১’ মিলিয়ে তিন..যা পরে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের সঙ্গে মিলিয়ে দেখেছিলেন তারা। এবার কানসাসে মেসির রুম নম্বর ২০২। সেই সংখ্যাটিও দ্রুত সমর্থক

এবারও একা এক রুমে থাকবেন মেসি
বিশ্বকাপ সামনে রেখে কানসাসে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা জাতীয় দল। এর মধ্যে আলোচনায় লিওনেল মেসির রুম নিয়ে কৌতূহল। কাতার বিশ্বকাপের মতো এবারও একা রুমেই থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক। অনেক আগেই তিনি জানিয়েছিলেন, সের্হিও আগুয়েরো জাতীয় দল ছাড়ার পর থেকে ক্যাম্পে তার আর কোনো রুমমেট নেই। এরপর থেকেই একা রুমে থাকার অভ্যাস তৈরি হয়েছে তার। কাতার বিশ্বকাপেও সেই নিয়মই অনুসরণ করেছিলেন মেসি। এবারের বিশ্বকাপেও থাকছে একই ব্যবস্থা।  তবে মেসি একা রুমে থাকলেও তিনি পুরোপুরি একা নন। আর্জেন্টিনা দলের খেলোয়াড়রাই জানিয়েছেন, মেসির রুম প্রায়ই দলের আড্ডার অন্যতম জায়গা হয়ে ওঠে। সেখানে কার্ড খেলা এবং দীর্ঘ টুর্নামেন্টের ব্যস্ততার ফাঁকে নির্ভার সময় কাটান সতীর্থরা। মেসির রুম নিয়ে আরও একটি বিষয় দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেটি হলো তার রুম নম্বর। কাতার বিশ্বকাপে মেসি ছিলেন ২০১ নম্বর কক্ষে। তখন আর্জেন্টিনা সমর্থকদের অনেকে সংখ্যাটির মধ্যে প্রতীকী অর্থ খুঁজেছিলেন। ‘২+১’ মিলিয়ে তিন..যা পরে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের সঙ্গে মিলিয়ে দেখেছিলেন তারা। এবার কানসাসে মেসির রুম নম্বর ২০২। সেই সংখ্যাটিও দ্রুত সমর্থকদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই মজা করে ‘২+২’ মিলিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ জয়ের ইঙ্গিত খুঁজছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow