এবারও চলচ্চিত্রগ্রাহকদের দেয়া হবে মিশুক মুনীর স্মৃতি সম্মাননা
বাংলাদেশে সম্প্রচার সাংবাদিকতা ও চলচ্চিত্রধারণের মানোন্নয়ন এবং সৃজনশীল চলচ্চিত্রগ্রাহকদের উৎসাহিত করতে ‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। লিলি-মুনীর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২০২৪-২০২৫ সালের সেরা একজন চলচ্চিত্রগ্রাহক (সিনেমাটোগ্রাফার) বা ডিওপিকে এ সম্মাননা প্রদান করা হবে। রোববার (৭ জুন) আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সাল থেকে বাংলাদেশে সম্প্রচার সাংবাদিকতা ও চলচ্চিত্রধারণের মানকে উৎসাহিত করতে ‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা’ প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার ২০২৪-২০২৫ সালে নির্মিত চলচ্চিত্রের মধ্যে থেকে একজন যোগ্য চলচ্চিত্রগ্রাহককে সম্মানিত করা হবে। আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। আবেদনকারীকে মুক্তদৈর্ঘ্য কাহিনীচিত্রের চলচ্চিত্রগ্রাহক হিসেবে কাজ করতে হবে। চলচ্চিত্রটি বড় বা ছোট পর্দার জন্য যে কোনো মাধ্যমে নির্মিত হতে পারে এবং দর্শকের জন্য সহজলভ্য হতে হবে। প্রস্তুতকাল হতে হবে ২০২৪-২০২৫ সালের মধ্যে। চূড়ান্ত নির্বাচনে কাহিনীর অর্থবহ দৃশ্যমানতা,
বাংলাদেশে সম্প্রচার সাংবাদিকতা ও চলচ্চিত্রধারণের মানোন্নয়ন এবং সৃজনশীল চলচ্চিত্রগ্রাহকদের উৎসাহিত করতে ‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। লিলি-মুনীর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২০২৪-২০২৫ সালের সেরা একজন চলচ্চিত্রগ্রাহক (সিনেমাটোগ্রাফার) বা ডিওপিকে এ সম্মাননা প্রদান করা হবে।
রোববার (৭ জুন) আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সাল থেকে বাংলাদেশে সম্প্রচার সাংবাদিকতা ও চলচ্চিত্রধারণের মানকে উৎসাহিত করতে ‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা’ প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার ২০২৪-২০২৫ সালে নির্মিত চলচ্চিত্রের মধ্যে থেকে একজন যোগ্য চলচ্চিত্রগ্রাহককে সম্মানিত করা হবে।
আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। আবেদনকারীকে মুক্তদৈর্ঘ্য কাহিনীচিত্রের চলচ্চিত্রগ্রাহক হিসেবে কাজ করতে হবে। চলচ্চিত্রটি বড় বা ছোট পর্দার জন্য যে কোনো মাধ্যমে নির্মিত হতে পারে এবং দর্শকের জন্য সহজলভ্য হতে হবে। প্রস্তুতকাল হতে হবে ২০২৪-২০২৫ সালের মধ্যে।
চূড়ান্ত নির্বাচনে কাহিনীর অর্থবহ দৃশ্যমানতা, কারিগরি দক্ষতা, নান্দনিকতা এবং মানবিক মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আবেদনের সঙ্গে নাম, ঠিকানা, ফোন নম্বরসহ আবেদনপত্র বা ই-মেইল, সংক্ষিপ্ত জীবনী, চলচ্চিত্রগ্রাহক বা ডিওপি হিসেবে কর্মবৃত্তান্ত, চলচ্চিত্রের সারসংক্ষেপ এবং লগলাইন সংযুক্ত করতে হবে।
একজন আবেদনকারী একটি চলচ্চিত্রের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে চলচ্চিত্রের লিংক পাঠাতে হবে ই-মেইল করতে হবে [email protected] - ঠিকানায়। এছাড়া ইউএসবি স্টিকের মাধ্যমে চলচ্চিত্র জমা দিতে হলে পাঠাতে হবে বাড়ি ১০৭, সড়ক ৪, ব্লক-এ, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ আগস্ট। আগামী ২৪ সেপ্টেম্বর, প্রখ্যাত সাংবাদিক ও নির্মাতা মিশুক মুনীরের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে বিজয়ীকে এক লাখ টাকা সম্মাননা প্রদান করা হবে।
এলআইএ
What's Your Reaction?