এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক

ম্যাচ বর্জন ইস্যু, বৃষ্টির শঙ্কার পর অবশেষে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। টসকে পাশ কাটিয়ে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নো হ্যান্ডশেক ইস্যু। আরও একবার টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক সালমান আলী আঘা এবং সূর্যকুমার যাদব। ফলে আজও হ্যান্ডশেক ইস্যুর নাটকীয়তার অবসান ঘটলো না। হ্যান্ডশেক না করার এই ঘটনার সূত্রপাত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে। সেবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে তিনবার মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কোনোবারই দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকপ্রিয় ম্যাচটি ঘিরেও তেমন কিছুর শঙ্কা ছিল; হলোও তাই।

এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক

ম্যাচ বর্জন ইস্যু, বৃষ্টির শঙ্কার পর অবশেষে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। টসকে পাশ কাটিয়ে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নো হ্যান্ডশেক ইস্যু।

আরও একবার টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক সালমান আলী আঘা এবং সূর্যকুমার যাদব। ফলে আজও হ্যান্ডশেক ইস্যুর নাটকীয়তার অবসান ঘটলো না।

হ্যান্ডশেক না করার এই ঘটনার সূত্রপাত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে। সেবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে তিনবার মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কোনোবারই দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকপ্রিয় ম্যাচটি ঘিরেও তেমন কিছুর শঙ্কা ছিল; হলোও তাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow