এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় : তাহের

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবারের নির্বাচন বিগত ৪টির মতো কোনো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, এতে গুণগত পার্থক্য রয়েছে।  রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই এসেছে, তারা দুর্নীতি করেছে। সরকারের নামে শুধু নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির ধরন বা মাত্রায় কোনো পরিবর্তন হয়নি। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারাবিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে। তিনি বলেন, আমাদের ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামী সমমনা দলগুলো রয়েছে। সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো মানুষদের ভোট দেবে। ১১ দলীয় জোট ক্ষমতা গ্রহণ করলে দেশ থেকে চিরতরে দুর্নীতি ব

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় : তাহের
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবারের নির্বাচন বিগত ৪টির মতো কোনো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, এতে গুণগত পার্থক্য রয়েছে।  রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই এসেছে, তারা দুর্নীতি করেছে। সরকারের নামে শুধু নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির ধরন বা মাত্রায় কোনো পরিবর্তন হয়নি। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারাবিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে। তিনি বলেন, আমাদের ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামী সমমনা দলগুলো রয়েছে। সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো মানুষদের ভোট দেবে। ১১ দলীয় জোট ক্ষমতা গ্রহণ করলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। নির্বাচনে জোট বিজয়ী হলে চিরদিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে। শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা শেখ আহম্মেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম। এ ছাড়াও বক্তব্য দেন খিরণশাল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাহবুল হক, মাওলানা ইকবাল হোসেন সালেহী, ব্যবসায়ী আবদুস সালাম মোহন, মাওলানা মোজাম্মেল মনোয়ার এবং শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন, জামায়াত নেতা আহসান উল্লাহ, কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক আবদুল জলিল মাদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow