এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবি পার্টির শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট দেবেন।
এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান ভূঁঞা মঞ্জু আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টায় মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে শর্শদি উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেবেন।
ভোট শেষে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করবেন।
ভোট প্রদান প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান বলেন, দেশের সব ভোটার যেন নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু, অবাধ ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন এবি পার্টির চেয়ারম্যান।
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (বাবুগঞ্জ) আসনে মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রীসহ ভোট দেবেন।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় নলদোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া কুমিল্লা-৫ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টায় বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।
সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম বৃহস্পতিবার সকাল ৮টায় স্ত্রীকে সঙ্গে নিয়ে পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
এবি পার্টির নেতারা আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এবারের নির্বাচন গণতন্ত্রের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।