এভারকেয়ার হাসপাতালে ত্রাণমন্ত্রী দুলু

সফরসূচি অনুযায়ী লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে নামার পরপরই তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থার অবনতি না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। জেলা নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার স

এভারকেয়ার হাসপাতালে ত্রাণমন্ত্রী দুলু

সফরসূচি অনুযায়ী লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে নামার পরপরই তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থার অবনতি না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

জেলা নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার সময় মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow