এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী
ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনজন নারী-কর্মী এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড-২০২৬-এ ভূষিত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এয়ারলাইন্স ও ট্যুরিজম খাতের বিভিন্ন বিভাগে অনুকরণীয় অবদান রাখায় মোট ১০ জন নারী কর্মীকে এ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে বেস্ট ট্রেইনার হিসেবে কেবিন সার্ভিস বিভাগের ম্যানেজার মুক্তা ওয়াহিদ, কাস্টমার সার্ভিস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমী আকতার এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার লাভ করেন। এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দ
ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনজন নারী-কর্মী এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড-২০২৬-এ ভূষিত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
এয়ারলাইন্স ও ট্যুরিজম খাতের বিভিন্ন বিভাগে অনুকরণীয় অবদান রাখায় মোট ১০ জন নারী কর্মীকে এ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে বেস্ট ট্রেইনার হিসেবে কেবিন সার্ভিস বিভাগের ম্যানেজার মুক্তা ওয়াহিদ, কাস্টমার সার্ভিস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমী আকতার এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার লাভ করেন।
এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, এটিজেএফবি’র প্রেসিডেন্ট তানজিম আনোয়ার, সেক্রেটারি বাতেন বিপ্লবসহ সংশ্লিষ্ট খাতের অন্যান্য অতিথিরা।
What's Your Reaction?