এম এম উজ্জ্বলের কয়েকটি কাপলেট
একদুনিয়ার মোহে বুঁদ হলে, করলে সম্পদ-খ্যাতি,শেষ বিদায়ে সৌরভ ছড়াবে স্নিগ্ধ আগরবাতি। দুইবিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্তুতির জবাবে বললাম,অনাগত সব ব্যর্থতার উত্তরাধিকার রেখে গেলাম। তিনপেছন থেকে আগন্তুক পায়ে পাড়া দিলেফিরে বলি, সরি—পেতে কি দেব দিল? চারমৃত শিশু দেখতে যায় জীবিত পিতার লাশ,অদৃশ্য বাঁধনে আইন, মানবতা করে হাঁসফাঁস। পাঁচসন্তান বুকে টেনে—নিজের মায়ের বুক খালি করি,স্নেহে-আদরে জড়ায়ে ধরি ভুলে নির্বাক আহাজারি। এসইউ
এক
দুনিয়ার মোহে বুঁদ হলে, করলে সম্পদ-খ্যাতি,
শেষ বিদায়ে সৌরভ ছড়াবে স্নিগ্ধ আগরবাতি।
দুই
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্তুতির জবাবে বললাম,
অনাগত সব ব্যর্থতার উত্তরাধিকার রেখে গেলাম।
তিন
পেছন থেকে আগন্তুক পায়ে পাড়া দিলে
ফিরে বলি, সরি—পেতে কি দেব দিল?
চার
মৃত শিশু দেখতে যায় জীবিত পিতার লাশ,
অদৃশ্য বাঁধনে আইন, মানবতা করে হাঁসফাঁস।
পাঁচ
সন্তান বুকে টেনে—নিজের মায়ের বুক খালি করি,
স্নেহে-আদরে জড়ায়ে ধরি ভুলে নির্বাক আহাজারি।
এসইউ
What's Your Reaction?