এমটিবির ‘বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ’ কর্মশালা অনুষ্ঠিত
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ‘বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ’ শীর্ষক একটি কর্মশালা সফলভাবে আয়োজন করেছে। এমএনসি ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন হয়। সম্প্রতি অনুষ্ঠিত এই কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা অংশ নেন। কর্মশালায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ-চায়না কালচারাল ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টারের সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউর রহমান। তিনি ব্যবসা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ‘বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ’ শীর্ষক একটি কর্মশালা সফলভাবে আয়োজন করেছে। এমএনসি ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন হয়।
সম্প্রতি অনুষ্ঠিত এই কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা অংশ নেন। কর্মশালায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ-চায়না কালচারাল ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টারের সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউর রহমান। তিনি ব্যবসা পরিচালনার সহজীকরণ, বিনিয়োগকারীদের আস্থা জোরদার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বিদেশি বিনিয়োগ সহজতর করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।
কর্মশালায় প্রখ্যাত চীনা ও জাপানি বিনিয়োগকারী এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। তারা নীতিগত সংস্কার, বিনিয়োগ সহায়তা এবং বাংলাদেশের উদীয়মান সম্ভাবনা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন।
এমটিবির শাখা ব্যবস্থাপক, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং বিভিন্ন বিভাগের প্রধানরা সক্রিয়ভাবে অংশ নেন, যা কর্মশালাটিকে জ্ঞান বিনিময় ও পেশাগত সম্পৃক্ততার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত করে।
অনুষ্ঠানের শেষে এমটিবি হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মামুন ফারুক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অতিথি ও অংশগ্রহণকারীদের মূল্যবান উপস্থিতি ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
What's Your Reaction?