এমপি সালাউদ্দিন বাবুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকার নাজমুল শপিং কমপ্লেক্সে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে এমপি’র আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকার। তাঁর উপস্থিতিতে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইসমাইল মোল্লার সভাপতিত্বে দোয়া ও মিলাদের আয়োজন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মো.জাহিদ হাসান বিকাশ ও মো. তোফাজ্জল হোসেন,জাহিদ। এছাড়াও জিয়া মঞ্চ থানা কমিটির সাধারণ সম্পাদক মেম্বার পদপ্রার্থী রিপন শিকদার,ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির,মোস্তফা,স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন মন্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি মো. দেলোয়ার হোসেন সরকার বলেন,আমাকে যদি এমপি মহোদয় আসন্ন ইউপি নির্বা

এমপি সালাউদ্দিন বাবুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকার নাজমুল শপিং কমপ্লেক্সে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে এমপি’র আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকার। তাঁর উপস্থিতিতে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইসমাইল মোল্লার সভাপতিত্বে দোয়া ও মিলাদের আয়োজন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মো.জাহিদ হাসান বিকাশ ও মো. তোফাজ্জল হোসেন,জাহিদ। এছাড়াও জিয়া মঞ্চ থানা কমিটির সাধারণ সম্পাদক মেম্বার পদপ্রার্থী রিপন শিকদার,ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির,মোস্তফা,স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন মন্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি মো. দেলোয়ার হোসেন সরকার বলেন,আমাকে যদি এমপি মহোদয় আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের নির্দেশ দেন, তাহলে আমি ইয়ারপুর ইউনিয়নের জনগণের পাশে থেকে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো। পাশাপাশি এলাকায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজী নির্মূলে কঠোর ভূমিকা রাখবো।

তিনি আরও বলেন,জামগড়া এলাকার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। নির্বাচিত হতে পারলে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সংসদ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow