এমপির বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করলেন অভিনেত্রী
পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চাধার-এর বিরুদ্ধে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে মামলা করা হয়েছে। ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন (পেকা) অনুযায়ী দায়ের করা মামলায় তার বিরুদ্ধে পাকিস্তানি অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল-কে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ)-এর কাছে সম্প্রতি লিখিত অভিযোগ করেন মোমিনা ইকবাল। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এফআইআরের তথ্য অনুযায়ী, সাকিব চাধার, তার স্ত্রী এবং কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে অভিনেত্রীকে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল এবং হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগে বলা হয়েছে, তারা অভিনেত্রী ও তার পরিবারের সদস্যদের ওপর বেআইনি নজরদারিও চালিয়েছেন। মোমিনা ইকবালের অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও সাকিব চাধার তাকে বিয়ের প্রস্তাব দেন। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলে এমপি ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। মামলায় আরও বলা হয়েছে, ২০২৩ সালে সাকিব চাধার অভিনেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তার একটি বিয়ের প্রস্তাব নষ্ট করেন।
পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চাধার-এর বিরুদ্ধে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে মামলা করা হয়েছে। ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন (পেকা) অনুযায়ী দায়ের করা মামলায় তার বিরুদ্ধে পাকিস্তানি অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল-কে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।
পাকিস্তানের জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ)-এর কাছে সম্প্রতি লিখিত অভিযোগ করেন মোমিনা ইকবাল। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
এফআইআরের তথ্য অনুযায়ী, সাকিব চাধার, তার স্ত্রী এবং কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে অভিনেত্রীকে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল এবং হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগে বলা হয়েছে, তারা অভিনেত্রী ও তার পরিবারের সদস্যদের ওপর বেআইনি নজরদারিও চালিয়েছেন।
মোমিনা ইকবালের অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও সাকিব চাধার তাকে বিয়ের প্রস্তাব দেন। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলে এমপি ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন।
মামলায় আরও বলা হয়েছে, ২০২৩ সালে সাকিব চাধার অভিনেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তার একটি বিয়ের প্রস্তাব নষ্ট করেন। এছাড়া মোমিনা, তার বর্তমান স্বামী ও পরিবারের সদস্যদের কাছে হুমকিমূলক বার্তা পাঠানোরও অভিযোগ রয়েছে।
তদন্তকারীরা দাবি করেছেন, সাকিব চাধারের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফোন নম্বর থেকে হুমকির বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে পাঠানো একটি ভিডিওও মোমিনা ইকবালের মোবাইল ফোন থেকে উদ্ধার করা হয়েছে বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মোমিনার বোন, যিনি একজন আইনজীবী, হুমকির একটি ভিডিও ক্লিপ তদন্ত সংস্থার কাছে জমা দিয়েছেন। ওই ভিডিও এবং একটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, এনসিসিআইএর কাছে মোবাইল ফোন জমা দেওয়ার আগে সাকিব চাধার সেটি থেকে বিভিন্ন তথ্য ও অ্যাপ মুছে ফেলেছেন।
এর আগে, মোমিনা ইকবাল লাহোরের চুং থানায় সাকিব চাধারের বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করার চেষ্টা করেছিলেন। সে সময়ও তিনি অভিযোগ করেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর সাকিব বারবার তাকে, তার বাগদত্তা (বর্তমান স্বামী) এবং পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে মোমিনা ইকবাল তার বাগদত্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
সূত্র: জিও নিউজ
What's Your Reaction?