এমবাপের গোলে ইরাকের বিপক্ষে এগিয়ে ফ্রান্স
এবারের ফুটবল বিশ্বকাপটা কি তবে লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপের গোলের লড়াই হতে যাচ্ছে? এরই মধ্যে দুই ম্যাচে ৫ গোল করে লিওনেল মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন। ১৮টি গোল তার। অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপেও। ১২ গোল নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করা এমবাপে প্রথম ম্যাচেই করেছিলেন জোড়া গোল। তার মোট গোল হয়েছিল ১৪টি। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে শুরুতেই আরও একটি গোল করলেন এমবাপে। ১৪তম মিনিটে মাইকেল ওলিসের কাছ থেকে বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত এক শটে ইরাকের জালে বল জড়ান এমবাপে। এ নিয়ে তার গোল হয়ে গেলো ১৫টি। পেছনে ফেলেছেন তিনি ব্রাজিলের রোনালদোকে। তার সামনে রয়েছেন মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল) এবং লিওনেল মেসি (১৮ গোল)। আইএইচএস/
এবারের ফুটবল বিশ্বকাপটা কি তবে লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপের গোলের লড়াই হতে যাচ্ছে? এরই মধ্যে দুই ম্যাচে ৫ গোল করে লিওনেল মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন। ১৮টি গোল তার।
অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপেও। ১২ গোল নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করা এমবাপে প্রথম ম্যাচেই করেছিলেন জোড়া গোল। তার মোট গোল হয়েছিল ১৪টি।
এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে শুরুতেই আরও একটি গোল করলেন এমবাপে। ১৪তম মিনিটে মাইকেল ওলিসের কাছ থেকে বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত এক শটে ইরাকের জালে বল জড়ান এমবাপে।
এ নিয়ে তার গোল হয়ে গেলো ১৫টি। পেছনে ফেলেছেন তিনি ব্রাজিলের রোনালদোকে। তার সামনে রয়েছেন মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল) এবং লিওনেল মেসি (১৮ গোল)।
আইএইচএস/
What's Your Reaction?