এমবাপের বিপক্ষে তিন গোলরক্ষক খেলাতে চান ইরাক কোচ!

বর্তমান সময়ে এমবাপে যে পরিমাণ দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং তার যে গতি তাতে ইরাকি কোচের এমনটা বলা অমূলক নয়। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছেন ফরাসি তারকা। এবার ফ্রান্সের সামনে দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলতে আসা ইরাক। স্বভাবতই এমবাপেকে আটকানোর ছক কষছেন ইরাকি কোচ গ্রাহাম আর্নল্ড। কিন্তু কোন উপায় খুঁজে পাচ্ছেন না। তাই হাস্যরস করেই সংবাদ সম্মেলনে এমবাপের বিরুদ্ধে তিন গোলরক্ষক খেলাতে চাইলেন। এমবাপের ভূয়সী প্রশংসা করে এই৷ কোচ বলেন, ‘তার বিরুদ্ধে খেলতে পারাটা সম্মানের। কিন্তু আমরা নিজেদের নিয়ে ভাবছি। আমরা এমবাপের পারফরম্যান্সকে আটকাতে পারবো না। কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। আমরা সবাইকে দেখাতে চাই আমরা কি পারি।’ এরপরেই এই কোচ মজার ছলে বলেন, ‘আমি জিজ্ঞাসা করেছিলাম আমরা একসঙ্গে তিন গোলরক্ষক খেলাতে পারবো কিনা, তারা বলেছে না পারবো না।’ ফ্রান্সের বিপক্ষে হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে ইরাকের। কেননা প্রথম ম্যাচে তারা ৪-১ গোলের ব্যবধানে হেরেছে নরওয়ের কাছে। গ্রাহাম বলেন, ‘আমি এমন কোন যে জয় পেতে পছন্দ করি, হারতে নয়। আমরা বিশ্বাস করি এটা এবং আমরা জয়ের জন্যেই খেলব। এ

এমবাপের বিপক্ষে তিন গোলরক্ষক খেলাতে চান ইরাক কোচ!

বর্তমান সময়ে এমবাপে যে পরিমাণ দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং তার যে গতি তাতে ইরাকি কোচের এমনটা বলা অমূলক নয়। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছেন ফরাসি তারকা।

এবার ফ্রান্সের সামনে দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলতে আসা ইরাক। স্বভাবতই এমবাপেকে আটকানোর ছক কষছেন ইরাকি কোচ গ্রাহাম আর্নল্ড। কিন্তু কোন উপায় খুঁজে পাচ্ছেন না। তাই হাস্যরস করেই সংবাদ সম্মেলনে এমবাপের বিরুদ্ধে তিন গোলরক্ষক খেলাতে চাইলেন।

এমবাপের ভূয়সী প্রশংসা করে এই৷ কোচ বলেন, ‘তার বিরুদ্ধে খেলতে পারাটা সম্মানের। কিন্তু আমরা নিজেদের নিয়ে ভাবছি। আমরা এমবাপের পারফরম্যান্সকে আটকাতে পারবো না। কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। আমরা সবাইকে দেখাতে চাই আমরা কি পারি।’

এরপরেই এই কোচ মজার ছলে বলেন, ‘আমি জিজ্ঞাসা করেছিলাম আমরা একসঙ্গে তিন গোলরক্ষক খেলাতে পারবো কিনা, তারা বলেছে না পারবো না।’

ফ্রান্সের বিপক্ষে হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে ইরাকের। কেননা প্রথম ম্যাচে তারা ৪-১ গোলের ব্যবধানে হেরেছে নরওয়ের কাছে। গ্রাহাম বলেন, ‘আমি এমন কোন যে জয় পেতে পছন্দ করি, হারতে নয়। আমরা বিশ্বাস করি এটা এবং আমরা জয়ের জন্যেই খেলব। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। আমরা হারার জন্য খেলবো না তবে জয়ের জন্য লড়াই করবো।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow